Table of Content

কিভাবে টুইটার থেকে ভিডিও ডাউনলোড করবেন?

টুইটারে (Twitter) অনেক সময় কিছু কিছু ভিডিও (Videos) ভালো লেগে যায়, তবে তখনই কাজের চাপে হয় তো ভিডিওটা দেখার আর সময় হয়ে ওঠে না। ভিডিওটা পরে দেখার সব থেকে ভালো উপায় হল, ভিডিওটা ডাউনলোড করে ফোনের স্টোরেজে সেভ (Save Videos) করে রাখা। কিন্তু মুশকিলটা এখানেই! টুইটারে ভিডিও ডাউনলোড করার জন্য তো ডাইরেক্ট কোনও টুল নেই। তা হলে? 

"how to download twitter videos?" 


আসলে অনেকেরই হয় তো জানা নেই যে, টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার পর সেটি নিজেদের ফোনে অফলাইন দেখার জন্য সেভ করেও রাখা যায়। ফেসবুকের ভিডিও ডাউনলোড করার মতোই টুইটারের কোনও ভিডিও-ও ডাউনলোড (Download) করা যায়। টুইটারে সরাসরি ডাউনলোডের কোনও অপশন না-থাকলেও নির্দিষ্ট কয়েকটি উপায়ে ভিডিও ডাউনলোড করা যায়।

টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ আছে, যার মাধ্যমে টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু এ ছাড়াও downloadtwittervideos.com ব্রাউজারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়। এতে অবশ্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় না। টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করার জন্য সেই ভিডিওর লিঙ্ক দরকার। সেই লিঙ্ককে downloadtwittervideos.com ব্রাউজারের সার্চ বারে পেস্ট করতে হবে। সার্চ বারে পেস্ট করার পর Download MP4 বাটনে ক্লিক করতে হবে। এর পর ফোনে সেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড (Android) ফোনে টুইটারের কোনও ভিডিও সেভ করার উপায় --

১: প্রথমেই Google Play Store থেকে 'Download Twitter Videos - Twitter Videos Downloader' নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২: অ্যাপটি ইনস্টল হওয়ার পর সেখানে থাকা 'Your Link's' বক্সে টুইটারের ভিডিও-র লিঙ্ক পোস্ট করতে হবে।

৩: এর পর নীল রঙের ডাউনলোড বাটন প্রেস করে ভিডিওটিকে নিজের ফোনে সেভ করতে হবে।

৪: ভিডিওটি সেভ হওয়ার আগে ফোনের স্টোরেজের অ্যাক্সেস চাইবে। সেটি দিয়ে দিলে টুইটারের ভিডিও ফোনে সেভ হয়ে যাবে।

৫: ডাউনলোড করা ভিডিও ফোনের গ্যালারিতে দেখা যাবে। এ ছাড়া সেটিকে ডাউনলোড ফাইলেও চেক করা যাবে।

iPhone-এ টুইটারের কোনও ভিডিও সেভ করার উপায় -

১: প্রথমেই Twitter app/ Web page-এ গিয়ে ভিডিওটির লিঙ্ক কপি করতে হবে।

২: এর পর installed Documents : Files, PDF, Browser অ্যাপে সেই লিঙ্ককে পেস্ট করে ডাউনলোড করতে হবে।

৩: অ্যাপ ছাড়া twdown.net ব্রাউজারে ভিডিওর লিঙ্ক পেস্ট করেও ডাউনলোড করা যাবে।

৪: অন ওয়েব পেজে ট্যুইটারের আলাদা আলাদা ভিডিও কোয়ালিটির (১২৮০×৭২০, ৪৮০×২৭০, ৬৪০×৩৬০) ডাউনলোড অপশন পাওয়া যাবে।

এ ভাবে অতি সহজেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোন এবং iPhone-এ টুইটারের কোনও ভিডিও ডাউনলোড করে সেভ করে রাখা যাবে।

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 

 

Post a Comment