Twitter / টুইটার থেকে আয় করার ৩টি উপায় জেনে নিন।
সোশাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম সেরা ওয়েবসাইট, টুইটার থেকে আয় করার অনেক উপায় রয়েছে। সেরা ৫টি উপায় নিয়ে আজ আলোচনা করা হল। এগুলো দিয়ে আপনি সোশাল মিডিয়া ম্যানেজারের মত ঘন্টায় ১৫ থেকে ৪০ ডলার আয় করতে না পারলেও একটা উল্লেখযোগ্য পরিমাণ আয় বের করে নিয়ে আসতে পারবেন।
"how to earn money from twitter?"
যারা ব্যক্তিগত কাজে টুইটার ব্যবহার করছেন, তারাও নিজেদের ক্যারিয়ার, পার্সোনাল সার্ভিসসহ বিভিন্নভাবে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আপনি যদি একজন মেধাবী টুইটার ব্যবহারকারি হন, আপনিও আপনার অ্যাকাউন্ট দিয়ে টুইটার থেকে আয় করতে পারেন অনায়াসে।
টুইটার থেকে আয় করার জন্য প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টুইটারে একটি অ্যাকাউন্ট খোলা । আপনার যদি একটা শক্তিশালি ফলোয়ার নেটওয়ার্ক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটিকে আপনি টাকা উপার্জনের একটা উপায়ে রূপ দিতে পারবেন। তবে, তার আগে আপনার অ্যাকাউন্টটিকে গুছিয়ে নিতে হবে-
টুইটার Bio লিখুন
আপনার টুইটার Bio আপনাকে টুইটার সার্চে খুঁজে পেতে সাহায্য করবে। সেই সাথে সুন্দর একটি বায়োগ্রাফি অন্যদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। আর সেই সাথে আপনার ফলোয়ার বেড়ে যাবে। সুতরাং, ১৬০টি অক্ষরের মধ্যে অত্যন্ত সুন্দর করে আপনার সম্পর্কে একটি বায়ো লিখুন।
আপনার যদি কোন ওয়েবসাইট বা বিজনেস থাকে, তবে হ্যাসট্যাগের মাধ্যমে কি-ওয়ার্ড যোগ করুন। আর অবশ্যই খেয়াল রাখবেন হ্যাসট্যাগ যেন ক্লিক্যাবল হয়। অর্থাৎ, ক্লিক করলেই যেন আপনার দেয়া কি-ওয়ার্ডে প্রবেশ করা যায়। আমার বায়ো যেন আকর্ষণীয় হয় সেদিকেও খেয়াল রাখুন। মনে রাখবেন ১৬০ লেটারের মাধ্যমেই আপনার সম্পর্কে একটি গল্প বলে দিতে হবে যা যে কাউকে আপনাকে ফলো করতে উৎসাহিত করবে।
প্রোফাইল ইমেজ ব্যবহার করুন
আপনার পার্সোনাল প্রোফাইলের জন্যে সুন্দর আর ভদ্র গোছের একটা ইমেজ ব্যবহার করুন। খেয়াল রাখবেন আপনার ইমেজটি যেন ব্যক্তিত্বসম্পন্ন হয় অর্থাৎ আপনার ছবির দিকে তাকিয়ে যে কারোই যেন আপনার সম্পর্কে অত্যন্ত ভাল ধারণা হয়। আর যদি এটি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়, তবে অবশ্যই আপনার কোম্পানীর লোগো ব্যবহার করুন।
হেডার ইমেজ ব্যবহার করুন
ফেসুবুকের মতো টইটারেও প্রোফাইল ইমেজের পাশাপাশি হেডার ইমেজ ব্যবহার করা যায়। সুতরাং, এ সুযোগটি হাতছাড়া করবেন না। ম্যাগাজিন কাভারের মতো সুন্দর একটি হেডার ইমেজ ব্যবহার করুন। মাঝে মাঝেই ইমেজটি পাল্টে দিন। আর ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই ইমেজগুলোর ইমনভাবে নাম দিন যা আপনার ব্র্যান্ডকে প্রমোট করে।
আরো অনেক কিছুর মাধ্যমেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করে তুলতে পারে। যাতে করে আপনার একটি বড় ধরণের ফলোয়ার বেস তৈরি হয়। আর যদি আপনার ফলোয়ার বেস ছোট হয় কিন্তু তারা আপনার পোস্টের সাথে সব সময় সম্পৃক্ত থাকে, তাহলেও আপনার সফলতার সম্ভাবণা বেড়ে যাবে। আসুন, জেনে নেই টুইটার থেকে আয় করার উপায়গুলো-
এখানে যে কয়টি উপায় আলোচনা করা হচ্ছে তার সবটিই অ্যাডভারটাইজিং প্লাটফর্ম। আর এ উপায়গুলোর মাধ্যমে টুইটার থেকে আয় করতে প্রথমেই আপনাকে এই প্লাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
১. Sponsored Tweets

Sponsored Tweets টুইটার দুনিয়ায় খুবই পরিচিত একটি অ্যাড সার্ভিস যা আপনাকে আপনার টুইটার অ্যাকাউন্টের প্রতিটি পোস্টের সঙ্গে অ্যাড প্রদর্শণ এবং অ্যাডগুলোতে প্রতি ক্লিকের জন্য মূল্য নির্ধারণ করে দেয়ার সুযোগ দিচ্ছে। এমনকি, কী ধরণের অ্যাড আপনি প্রদর্শণ করতে চান, তাও আপনি ঠিক করে দিতে পারবেন।
Sponsored Tweets এর সঙ্গে ব্যবসায়িক চুক্তির জন্য আপনার প্রোপাইলের কমপক্ষে ৫০ জন ফলোয়ার এবং ১০০টি টুইট বা পোস্ট থাকতে হবে। ৫০ জন ফলোয়ার পাওয়া যে কারো জন্য ১ দিনের ব্যাপার হলেও ১০০টি পোস্ট করতে আপনার জন্য ৫/৬ দিন লেগে যেতে পারে।
২. Ad.ly

Ad.ly আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাড সার্ভিস যা আপনার প্রতিটি টুইটের সঙ্গে অটোমেটিকেলি অ্যাডভারটাইজারদের অ্যাড যুক্ত করে দেবে। কিন্তু এখান থেকে ক্লিকের জন্য টাকা পাবেন না যতক্ষণ না কোন অ্যাডভারটাইজার আপনার প্রোপাইলটিকে অ্যাড প্রদর্শনের জন্য পছন্দ না করবেন। অ্যাডভারটাইজার যদি আপনার প্রোপাইলটি পছন্দ করেন, তবে আপনি অ্যাডসহ টুইট করতে পারবেন আপনার সেট করা সিডিউল অনুযায়ী। আর একটা নির্দিষ্ট্য সময় পর পর আপনার পেমেন্ট পেয়ে যাবেন।
৩. Twittad

Twittad ই হচ্ছে টুইটারের জন্য তৈরি প্রথম স্পন্সর টুইট নেটওয়ার্ক। এই প্লাটফর্মে আপনি আপনার প্রতি ক্লিকের মূল্য নির্ধারণ করে দিতে পারবেন। তবে আপনাকে অপেক্ষা করতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অ্যাডভারটাইজার আপনার নির্ধারিত মূল্যে অ্যাড প্রদর্শন করতে রাজী না হন। এছাড়াও, আপনাকে আপনার সঠিক ক্যাটেগরি নির্ধারণ করে দিতে হবে যাতে অ্যাডভারটাইজারা তাদের পণ্যের বিজ্ঞাপন সঠিক প্রোপাইলে প্রদর্শন করতে পারে। যখনই আপনার অ্যাকাউন্টে ৩০ ডলার জমা হবে, আপনি তখনই কেবল তা উত্তোলন করতে পারবেন।
এছাড়াও, টুইটার থেকে আয় করার আরো অনেক উপায় রয়েছে। যেমন, আপনার প্রোপাইলের ব্যানার স্পেস বিক্রি, নিজস্ব রেট নির্ধারণ এবং সরাসরি বায়ারের প্রোডাক্ট সেল ইত্যাদি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লাটফর্মগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। ইনকামের জন্য বাকী কাজগুলো আপনাদেরই করতে হবে।
আমাদের আজকের এই
আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।
ধন্যবাদ,
