Table of Content

ব্যতিক্রমধর্মী ও কাজের কিছু Android Apps / অ্যান্ড্রয়েড অ্যাপস।

আমরা প্রতিনিয়ত আমাদের ফোন থেকে প্রচুর পরিমাণ এপ্লিকেশন ব্যবহার করে থাকি। ব্রাউজিং এর জন্য, ছবি এডিট করার জন্য, গেম খেলার জন্য, কাজের জন্য বা বিনোদনের জন্য।


এসব এপ্লিকেশনগুলোর মধ্যে প্রায় সকল এপ্লিকেশনগুলোই হয়তো কমন। যেমন, আমরা হয়তো ব্রাউজিং এর জন্য সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করি।


আবার ফাইল ম্যানেজার হিসাবে ES ফাইল এক্সপ্লোরার ব্যবহার করি। কিন্তু এমন কতজন আছেন যারা ভিন্ন? সৌখিন বা বৈচিত্র‍্যময় এপ্লিকেশন ব্যবহার করেন কয়জন?


হয়তো অনেকেই বলবেন, ব্যতিক্রমধর্মী এপ্লিকেশনগুলো মোটেই কাজের নয়, তাই ব্যবহার করি না। আসলেও তাই, এতো লাখো এপ্লিকেশন এর ভীড়ে, ভালো ও কার্যকর এপ্লিকেশন খুজে পাওয়া আসলেও অনেক কঠিন।


আর তাই আমি আজ আপনাদের ব্যতিক্রমধর্মী কিছু এপ্লিকেশন সম্বন্ধে জানাতে চলেছি, যেগুলো দৈনন্দিন জীবনে আপনাদের ভালো কাজে আসবে।


তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।


ব্যতিক্রমধর্মী ৪ টি স্মার্টফোন এপ্লিকেশন সম্বন্ধে জেনে নিন -


১. Apk 10GB sd

Apk 10GB sd হচ্ছে একটি এপ্লিকেশন ফাইল মেকার, যেটা মূলত যেকোনো ধরণের এপ্লিকেশন থেকে, একটি শেয়ার করার মত, বা সেভ করার মত পোর্টেবল ফাইল প্রস্তুত করে।


অর্থাৎ, উদহারণস্বরূপ ধরে নিন, আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে একটি এপ্লিকেশন ডাউনলোড করলেন।


কিন্তু আপনি হয়তো জানেন, প্লে স্টোর থেকে ইনস্টল করা কোনো এপ্লিকেশন এর কোনো পোর্টেবল বা সেভ করার মতো ফাইল থাকেনা।


তাই ভবিষ্যতে এপ্লিকেশনটি আনইনস্টল করে পরে আবার ইনস্টল করার দরকার পড়লে, কিংবা কাউকে শেয়ার করতে গেলে, ফাইল এর অভাবে কাজটি করা হয়না।


এই সমস্যার সমাধান করতেই এপ্লিকেশনটি বানানো হয়েছে। সিস্টেম এপ্লিকেশন থেকে শুরু করে, ডাউনলোড করা সকল এপ্লিকেশন এর ফাইল বানানো যায় এই এপ্লিকেশন ব্যবহার করে।


চাইলে একবারে অনেকগুলি এপ্লিকেশনের ফাইলও এখান থেকে বানাতে পারবেন। আবার আপনার খুশিমতো একটি ফাইলে এই এপ্লিকেশনগুলোর কপি জমা করে রেখে দিতেও পারবেন।


এপ্লিকেশনটি প্লে স্টোরে খুঁজে পাবেন না। তাই নিচে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে ব্যবহার করতে পারেন। এপ্লিকেশনটির সাইজ মাত্র ২০০ কিলোবাইট।



২. Tide এপ্লিকেশন

Tide এপ্লিকেশন হচ্ছে একটি রিল্যাক্সিং এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর কাজ হচ্ছে তাদের কালেকশনে থাকা সব সুন্দর ও রিল্যাক্সিং মিউজিকগুলো ব্যবহার করে, ব্যবহারকারীকে কাজে মন বসানোতে সহায়তা করে।


এখানে এমন কিছু সুন্দর মিউজিক আছে, যেগুলো আপনার মনকে শান্ত করে দেবে এবং আপনার যেকোনো কাজে ফোকাস করতে সহায়তা করবে।


আপনার মন যদি উড়ুউড়ু করে, সবসময় মনোযোগ অন্যদিকে ঘুরে যাওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে এই এপ্লিকেশন আপনাকে অবশ্যই মনোযোগী হতে সহায়তা করবে।


এই এপ্লিকেশনের ভেতরে বাতাসের শব্দ, সুন্দর পাখির ডাকযুক্ত মিউজিক ও আরও অনেক ধরনের সাউন্ড পাওয়া যায় যেগুলো আপনার মনকে একটি নির্দিষ্ট কাজে ফোকাস করতে সহায়তা করবে।


এছাড়া রাতে ঘুমানোর সময় আপনি এখান থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রিল্যাক্সিং মিউজিক প্লে করে ঘুমিয়ে যেতে পারবেন সহজেই, আপনি ঘুমিয়ে গেলেই নির্দিষ্ট সময়ানুযায়ী মিউজিক বন্ধ হয়ে যাবে।


এপ্লিকেশনটির ইউজার ইন্টারফেস খুব ভালো এবং কোনো খরচ বা বিজ্ঞাপন দেখার সমস্যা ছাড়াই ব্যবহার্য। চাইলে ব্যবহার করতে পারেন যেকোনো সময়।



৩. Shazam এপ্লিকেশন 

Shazam হচ্ছে খুব সুন্দর ও কাজের একটি এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর মাধ্যমে যেকোনো অজানা মিউজিক থেকে আসল গানের নাম, তথ্যাবলী এবং ইউটিউব লিংক খুঁজে পাওয়া যায়।


আপনাকে শুধু এপ্লিকেশন এর "Shazam" অপশন চালু করে কাঙ্খিত মিউজিক প্লে করতে হবে। এটা হতে পারে ব্যাকগ্রাউন্ড Shazam, অথবা ফোরগ্রাউন্ড।


ধরে নিন, আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন এখন এখানকার ভিডিওতে ব্যবহৃত একটু এডিটিং মিউজিক আপনার খুব ভালো লাগলো।


এখন আপনি হয়তো চাইবেন যে, মিউজিক থেকে আসল গান বা পুরো মিউজিক ডাউনলোড করার জন্য।


Shazam আপনাকে এক্ষেত্রে সহায়তা করবে। আপনি Shazam অন করে যদি Split Screen এ ইউটিউবের ওই মিউজিকের অংশটুকু প্লে করেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি ১০ সেকেন্ডের ভিতর ফলাফল পেয়ে যাবেন।


তবে, মিউজিক বা গানের অংশ থাকলে ফলাফল দ্রুত আসবে। যদি এর ভিতর কোনো বার্তালাপ বা অন্য শব্দ থাকে, তাহলে আপনি ফলাফল নাও পেতে পারেন।


এপ্লিকেশনটি ব্যবহার করতে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় পারমিশন দিয়ে রান করাতে পারবেন। এপ্লিকেশনটি সম্পূর্ন ফ্রি এবং বিজ্ঞাপনমুক্ত।



৪. Backdrops ওয়ালপেপার এপ্লিকেশন

Backdrops হচ্ছে একটি ডেইলি ওয়ালপেপার এপ্লিকেশন যেটা মূলত খুব সুন্দর ওয়ালপেপার প্রোভাইড করার জন্য জনপ্রিয়।


এই এপ্লিকেশনে প্রচুর পরিমাণের ওয়ালপেপার কালেকশন মজুদ রয়েছে, সেটাও আবার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী।


এখানে আপনি ডিজাইন, প্রকৃতি, আকাশ, আর্ট, ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ওয়ালপেপার কালেকশন নিয়মিত খুজে পাবেন এবং আপনার ফোনের ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবেন।


এখানে বেশ ভালো একটি বিষয় হলো, প্রতিনিয়ত নতুন নতুন ওয়ালপেপার কানেকশন যুক্ত হয় যা আপনার ভালো লাগার মাত্রাকে আরও বাড়িয়ে তোলে।


তবে নতুন আপডেটেড ওয়ালপেপার পেতে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করে এপ্লিকেশনটি ব্যবহার করতে হবে এবং গুগল একাউন্ট দিয়ে সাইন আপও করে নিতে পারেন।


আপনার ভালো লাগা ওয়ালপেপার আপনি সবসময় ফেভারিট হিসাবে মার্ক করে রাখতে পারবেন, যাতে এগুলো নতুন আপডেটের সাথে হারিয়ে না যায়। চাইলে আজই এপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।



উপসংহার

সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো ব্যতিক্রমধর্মী এবং কার্যকর কিছু এপ্লিকেশনের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।


আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন।


ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
## পাটের তৈরি সুন্দর ব্যাগ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন
## ক্রয়, বিক্রয়, ভাড়া, অদল-বদল, দান করার জন্য ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

Post a Comment