Table of Content

৩টি গোপন ও কার্যকর Android Apps / অ্যান্ড্রয়েড অ্যাপস।

আপনারা কি সাধারণ এপ্লিকেশন বা ব্রাউজারের ব্যতিক্রমী কোনো অপশন খুঁজছেন? তাহলে আর চিন্তা নেই, আজ আপনাদের জন্য এমনি ৩টি এপ্লিকেশনের তালিকা নিয়ে হাজির হয়েছি। অনুগ্রহ করে এই অনুচ্ছেদটির শেষ অবধি পড়বেন। 
 

আমরা এখনকার সময়ে সকলেই স্মার্টফোন ব্যবহার করি। বেশিরভাগই অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ফোন ব্যবহারকারীদের মধ্যে ৯০% গ্রাহকই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন।

আর আমাদের ফোনে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এপ্লিকেশনও ডাউনলোড করি এবং ব্যবহার করি। এসব এপ্লিকেশন আমরা সবাই মূলত প্লে স্টোর থেকেই ডাউনলোড করি।

কিন্তু আমরা হয়তো জানিনা যে, প্লে স্টোর বাদেও অন্যান্য ওয়েবসাইটেও এমন কিছু এপ্লিকেশন রয়েছে, যেগুলো অনেক কাজের এবং এগুলো সম্বন্ধে জানলে আমরা হয়তো অবাক হয়ে যাবো।

আমরা সবসময় হয়তো ভাবি, ওয়েবসাইটগুলোতে সব বেকার বা ভাইরাসযুক্ত এপ্লিকেশনই পাওয়া যায়। কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়। আমরা অনেক রকম কার্যকর এপ্লিকেশন খুঁজে পেতে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে।

আজ আমি আপনাদের এমন কিছু এপ্লিকেশন সম্বন্ধে জানাবো, যেগুলো প্লে স্টোরে পাবেন না, কিন্তু এগুলো খুবই কাজের এবং চমৎকার। এ সম্বন্ধে পড়া মাত্রই আপনারা হয়তো ব্যবহার করতে আগ্রহী হবেন।

আমি বুঝতে পারছি যে আপনারা অনেক উৎসুক হয়ে পড়ছেন এসব এপ্লিকেশন সম্বন্ধে জানার জন্য। তাহলে আসুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক।

অ্যান্ড্রয়েড ডিভাইসের কিছু সেরা গোপন ও কার্যকর এপ্লিকেশন এর তালিকা -

১. NewPipe এপ্লিকেশন

NewPipe হচ্ছে একটি ভিডিও স্ট্রিমিং এপ্লিকেশন, যেটা মূলত ইউটিউবকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে। এটাকে আপনারা চাইলে একটি "Third-Party YouTube Apps" হিসাবেও ধরে নিতে পারেন।

তবে এখানে, ইউটিউবের সেবা থেকেও কিছু বেশি ও এক্সক্লুসিভ সুবিধা রয়েছে যেগুলো একটু হলেও আশ্চর্যজনক। আসল ইউটিউব এপ্লিকেশনে যেসব সেবা রয়েছে, এখানেও সেসব সেবা রয়েছে এবং হয়তো তার চেয়েও বেশি কিছু সুবিধাও রয়েছে।

এই এপ্লিকেশন ব্যবহার করে, আপনি চাইলে যেকোনো রিসলিউশনে আপনার কাঙ্খিত ভিডিও ডাউনলোড করতে পারবেন। ধরুন, ইউটিউবে শুধু ১৪৪ কোয়ালিটি এবং ৩৬০ পিকচার কোয়ালিটির ভিডিও ডাউনলোড হয়।

কিন্তু এখানে চাইলে আপনি যেকোনো রিসলিউশনে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে, Pop-Up উইন্ডোতেও ভিডিও প্লে করতে পারবেন ফ্রিতেই, যেটা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া আসলে সম্ভব হয় না।

এসব ছাড়াও, এই এপ্লিকেশনের ভিতরে আপনি ইউটিউবের চেয়েও অনেক ভালো রিসলিউশনে ভিডিও প্লে করতে পারবেন এবং অডিও ফাইলও এখানে ডাউনলোড করার সুবিধা পাবেন।

এখানকার ইউজার ইন্টারফেস খুবই মারাত্নক লেভেলের এবং এখানে ডার্ক মোডের পাশাপাশি স্পেশাল ব্ল্যাক থিমও ব্যবহার করা যায়। এসব কিছু ছাড়াও আরও অনেক ছোট ছোট ফিচার রয়েছে যেগুলো এপ্লিকেশনটি ব্যবহার করলেই বুঝবেন।

আপনি আপনার ফোনের অন্য যেকোনো এক্সটারনাল প্লেয়ার দিয়ে, এসব ইউটিউব ভিডিও প্লে করার সুযোগ পাবেন। আরও বড় একটি সুবিধা হলো, এই এপ্লিকেশনের ভিতরে আপনাকে কোনো প্রকার বিজ্ঞাপনের ঝামেলায় পড়তে হবেনা।

চাইলে আজই ব্যবহার করে দেখতে পারেন এই এপ্লিকেশন।

২. Blokada ব্লক অ্যাডার এপ্লিকেশন

Blokada হচ্ছে সিক্রেট একটি এপ্লিকেশন, যেটা মূলত বিভিন্ন এপ্লিকেশনের বিজ্ঞপ্তি বন্ধ করার কাজে ব্যবহার করা হয়। আমার মনে হয়, বিজ্ঞপ্তি ব্লক করার ক্ষেত্রে এই এপ্লিকেশন অন্য যেকোনো এপ্লিকেশন থেকে উন্নত। আমাদের স্মার্ট ডিভাইসের সকল এপ্লকেশনের বিজ্ঞপ্তি ব্লক করার ক্ষমতা রয়েছে Blokada এর।

এই এপ্লিকেশন ব্যবহার করার জন্য আপনাকে কোনো স্পেশাল জিপ করতে হবেনা বা ফোনকে রুটও করার প্রয়োজন পড়বেনা। সাধারণভাবে এপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করতে হবে।

এরপর এখানকার সেটিংস থেকে "Block Ads" অপশন চালু করে, যেসব এপ্লিকেশন এর বিজ্ঞপ্তি ব্লক করতে চান, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিন। তারপর থেকে এসব এপ্লিকেশন ব্যবহার করার সময়ে আপনার কাছে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রদর্শিত হবেনা।

আপনি হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা বলছি, কিন্তু মোটেই এমনটা নয়। আপনারা চাইলে এটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন। শুধু বিজ্ঞাপন ব্লক করা ছাড়াও, এখানে রয়েছে ডিএনএস বদলানোর সুবিধা, প্রক্সি সার্ভার সেটিং ছাড়াও আরও অনেক সুবিধা।

এই এপ্লিকেশনটি মূলত পরিচিত বিজ্ঞপ্তি ব্লক করার জন্য। আপনি যেসব এপ্লিকেশন এর বিজ্ঞপ্তি ব্লক করতে চান, সেগুলো সিলেক্ট করে, বাকি এপ্লিকেশনগুলো "Whitelist" এ রেখে দিন, তাহলে ওই এপ্লিকেশনের বিজ্ঞপ্তিগুলো ব্লক হবেনা।

চাইলে মাত্র ১১.৫১ মেগা বাইটের এপ্লিকেশনটি এখনি ব্যবহার করে দেখতে পারেন।

৩. Bromite Special Browser

Bromite Browser হচ্ছে গুগল ক্রোমের প্রায় সমমানের একটি ব্রাউজার এপ্লিকেশন যা আপনি কখনোই প্লে স্টোরে খুঁজে পাবেন না। Bromite Browser মূলত একটি "Ad-blocker" সেবাযুক্ত ব্রাউজার, যার জন্যে এটি বিশেষ পরিচিত।

এই ব্রাউজারটি "Chromium" ইঞ্জিনের অধীনে প্রস্তুতকৃত, তাই এর ইউজার ইন্টারফেস ও পারফর্ম্যান্স অনেকটাই গুগল ক্রোম ব্রাউজারের সাথে মিলে যায়।

এই এপ্লিকেশন আপনাকে এমন কিছু এক্সক্লুসিভ সেবা দিতে পারে যা হয়তো আপনি ভাবতেই পারবেন না।

এখানে আপনি ইউটিউব ভিডিওগুলো "Background" স্ক্রিনেও প্লে করতে পারবেন। আপনার প্রাইভেসি বজায় রাখার জন্য এখানে রয়েছে বিশেষ কুকিজ ও ট্র‍্যাকিং প্রোটেকশন ব্লক করার সুবিধা।

আপনি এখানে নিরাপত্তা বিষয়ক এবং এডভান্স লেভেলের আরও অনেক সুবিধাই পাবেন যেগুলো বলে শেষ করার মতো নয়। চাইলে এখনি এপ্লিকেশনটি ব্যবহার করে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারেন।

উপসংহার

সবার আগ্রহ কমে যাবে বলে, একটি পোস্টে মাত্র ৩ টি এপ্লিকেশন নিয়েই আমার আলোচনা শেষ করছি। আবার পরের পোস্টে আপনাদের নতুন কিছু এপ্লিকেশন সম্বন্ধে জানাবো।

যদি আজকের পোস্টে আপনাদের ভাল সাড়া পাই, তবে আমার লেখার আগ্রহ আরও বেড়ে যাবে। আপনারা সবাই পোস্টটি পড়বেন এবং শেয়ার করে দেবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
## পাটের তৈরি সুন্দর ব্যাগ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন
## ক্রয়, বিক্রয়, ভাড়া, অদল-বদল, দান করার জন্য ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 

Post a Comment