Table of Content

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করবেন?

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করবেন?

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করবেন?

অনেকেই জানতে চান মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করব? আজ আমরা জানবো মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করতে হয়।

প্রায় প্রতিদিন আমরা মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান করে থাকি। এর মধ্যে কিছু মেসেজ প্রয়োজনীয় আবার কিছু মেসেজ অপ্রয়োজনীয়। অনেক সময় অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে করতে ভুল করে কিছু প্রয়োজনীয় মেসেজও ডিলিট হয়ে যায়।

আরও পড়ুনঃ কীভাবে হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ-ছবি-ভিডিও খুঁজে পাবেন?

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়া বেশ খুব কঠিন, এর কারণ হল মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করার জন্য সরাসরি কোনো অপশন নেই। তবে কিছু পদ্ধতি অনুসরণ করে আপনি মেসেঞ্জারে ডিলিট হওয়া প্রয়োজনীয় মেসেজ পুনরুদ্ধার করতে পারবেন। চলুন জেনে আসি মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ কিভাবে উদ্ধার করবেন।

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ উদ্ধার করবেন যেভাবে

অনেক সময় আমরা মেসেঞ্জারে মেসেজ ডিলিট না করে ভুল করে আর্কাইভ করে রাখি। মেসেঞ্জারে আর্কাইভ করা মেসেজ ফিরে পেতে-

১। প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।

২। এবার সার্চবারে মেসেজ অথবা কন্টাক্ট এর নাম লিখুন।

৩। যদি মেসেজটি ভুল করে আর্কাইভ করা থাকে, তবে আর্কাইভ হওয়া মেসেজ এখান থেকে উদ্ধার করতে পারবেন।

যদি মেসেজটি আর্কাইভে না পান তাহলে ফেসবুক থেকে সমস্ত ডেটা ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ডিলিট হওয়া মেসেজ উদ্ধার করতে পারবেন। ফেসবুক থেকে সমস্ত ডেটা ডাউনলোড করতে-

১। প্রথমে ফেসবুকে লগ ইন করুন।

২। এবার সেটিংসে যান।

৩। "ইয়োর ফেসবুক ইনফরমেশন" অপশনটি নির্বাচন করুন।

৪। "ডাউনলোড ইয়োর ইনফরমেশন" অপশনটি নির্বাচন করুন।

৫। এখান থেকে মেসেজ অপশন সিলেক্ট করে আপনার ডেটা ডাউনলোড করুন।

এতেও কাজ না হলে মেসেঞ্জারের অফিশিয়াল সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন। মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ উদ্ধার করতে ফেসবুক হেল্প সেন্টার এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে সাহায্য পেতে পারেন।


Post a Comment