হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস চ্যাট করতে পারবে ১২৮ জন ইউজার
হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস চ্যাট করতে পারবে ১২৮ জন ইউজার
প্রায়ই আপডেট ও নতুন ফিচার যুক্ত করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে। এবার আরও একটি নতুন ফিচার এনেছে যোগাযোগ মাধ্যমটি। গ্রুপের ক্ষেত্রে ভয়েস চ্যাট সুবিধা আনা হচ্ছে। আর এর মাধ্যমে গ্রুপে ভয়েস চ্যাট করতে পারবেন সর্বোচ্চ ১২৮ জন ইউজার। বলা যাবে কথাও।
আরও পড়ুনঃ দ্রুত বার্তা খোঁজার সুবিধা যোগ করছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তিবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন ধরেই রয়েছে গ্রুপ চ্যাটের সুবিধা। এবার আসছে ভয়েস চ্যাট, যা গ্রুপের চেয়ে একটু আলাদা।
ভয়েস চ্যাটে ফোন এলে রিং বাজবে না, শুধু নোটিফিকেশন আসবে। এখানে একই সঙ্গে কথাও বলা যাবে, চ্যাটও করা যাবে। তবে কবে নাগাদ এই সুবিধা আসছে, তা জানা যায়নি।
যেসব সুবিধা থাকছে হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাট-এ
- ভয়েস চ্যাট একটি অডিও কল ফিচার। এখানে একসঙ্গে অনেকে কথা বলতে পারবেন।
- হোয়াটসঅ্যাপ ভয়েস কলে মাত্র ৩২ জন কথা বলতে পারেন। এই ফিচারে কথা বলতে পারবেন ৩৩ থেকে ১২৮ জন।
- এখানেও থাকছে এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা।
- শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনেও থাকবে হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাট ফিচার।
- ফোনকল আসার সাথে সাথেই চ্যাট বাবল দেখা যাবে স্ক্রিনে, এখানে ক্লিক করলেই যুক্ত হওয়া যাবে ফোনে।
তো এই ছিল আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস চ্যাট ফিচার সম্পর্কে। নিশ্চয়ই ভালো লাগবে আপনার এই ফিচারটি। ধন্যবাদ।
