কীভাবে জিমেইল পাসওয়ার্ড ফিরে পাবেন?
কীভাবে জিমেইল পাসওয়ার্ড ফিরে পাবেন?
কিন্তু যদি আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোনো রিকভারি ইমেইল সংযুক্ত না থাকে, তাহলে অবশই আপনি নিজের রিকভারি মোবাইল নম্বর ব্যবহার করে জিমেইল পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। জেনে নেওয়া যাক রিকভারি মোবাইল নম্বর ব্যবহার করে জিমেইল পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি-
>> প্রথমেই যেতে হবে নিজের জিমেইল অ্যাকাউন্টের লগইন পেজে। এবার লগইন পেজ থেকে ফরগট পাসওয়ার্ডের লিংকে ক্লিক করতে হবে। এবার আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে নামের লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে।
এরপর অ্যাকাউন্ট রিকভারি নামের একটি পেজ দেখতে পাবেন, এখানে লেখা থাকবে গুগল উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু... (আপনার মোবাইল নম্বরের শেষ দুটি সংখ্যা)। আপনি যদি টেক্সট অপশনে ক্লিক করেন তাহলে আপনার নম্বরে একটি টেক্সট এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে।
>> যদি আপনি কল অপশনে ক্লিক করেন তাহলে গুগলের তরফ থেকে আপনার মোবাইলে একটি ভয়েস কল যাবে যেটার মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন কোডটি বলা হবে। এবার, আপনার নিজের মোবাইলে যে ভেরিফিকেশন কোড গ্রহণ করেছেন সেটাকে অ্যাকাউন্ট রিকভারি পেজের মধ্যে থাকা এন্টার দ্য কোড বক্সে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যদি সঠিকভাবে ভেরিফিকেশন কোড দিয়ে থাকেন তাহলে এখন পরের পেজে আপনি নিজের জিমেইল অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।