Table of Content

এখন ইনস্টাগ্রামে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টের পোস্টই দেখতে পারবেন

এখন ইনস্টাগ্রামে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টের পোস্টই দেখতে পারবেন

এখন ইনস্টাগ্রামে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টের পোস্টই দেখতে পারবেন

মেটা ভেরিফায়েড সুবিধার আওতায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এই নীল টিকের অর্থ হলো ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়েছে। ফলে সবাই বুঝতে পারেন, অ্যাকাউন্টটি আসল। এর ফলে বিভিন্ন তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের আসল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহজেই অনুসরণ করা যায়। এবার ব্যবহারকারীদের সহজে ‘মেটা ভেরিফায়েড’ অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখার সুযোগ দিতে নতুন ফিড চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুনঃ কীভাবে ইনস্টাগ্রামে পাঠানো বার্তা ফেরত আনবেন?

জানা গেছে, ‘মেটা ভেরিফায়েড’ ফিড চালুর জন্য নতুন একটি টগল চালু করা হবে ইনস্টাগ্রাম। অ্যাপের ওপরের দিকে থাকা টগলটিতে ক্লিক করে ‘মেটা ভেরিফায়েড’ অপশন নির্বাচন করলেই ‘মেটা ভেরিফায়েড’ নামের একটি ফিড দেখা যাবে, যেখানে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টের পোস্টগুলো দেখানো হবে। এর ফলে অনুসরণ করা তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের প্রকাশ করা সব পোস্ট দ্রুত দেখার সুযোগ মিলবে।

এ বিষয়ে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি নিজের ব্রডকাস্ট চ্যানেলে জানিয়েছেন, ‘ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কী দেখবেন, সে বিষয়ে তাদের নিয়ন্ত্রণ বাড়াতে আমরা নতুন একটি সুবিধা যাচাই করছি। এর মাধ্যমে ভেরিফায়েড অ্যাকাউন্টের পোস্টগুলো আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে।’ তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি অ্যাডাম মোসেরি।

উল্লেখ্য, ইনস্টাগ্রামের ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হয়। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তার সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পান ব্যবহারকারীরা। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে বসবাসকারীরা মেটা ভেরিফায়েড সুবিধা ব্যবহার করতে পারেন।

Post a Comment