Table of Content

কিভাবে গুগল ফটোজে ফোল্ডার লক করবেন?

কিভাবে গুগল ফটোজে ফোল্ডার লক করবেন?

হাতের কাছে থাকা স্মার্টফোনে ছবি তুলতে ভালোবাসেন না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবেনা। তবে ফোনে ছবি গুছিয়ে রাখা, স্টোরেজ খালি করা, কিংবা ফটো ও ভিডিও ব্যাকাপ নেওয়া বেশ ঝামেলার কাজ মনে হতে পারে। গুগল এর গুগল ফটোস অ্যাপ ব্যবহার করে উল্লিখিত কাজগুলো বেশ সহজে করা যায়।

কিভাবে গুগল ফটোজে ফোল্ডার লক করবেন?


গুগল ফটোস কি?

গুগল ফটোস হলো গুগলের তৈরি একটি অনলাইনে ছবি জমা রাখা ও শেয়ার করার সার্ভিস। ২০১৫ সালের মে মাসে মুক্তির পর থেকে বেশ জনপ্রিয় গুগলের এই সেবাটি। সাধারণত, প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ফটোস অ্যাপটি প্রি-ইন্সটল করা থাকে।

পূর্বে ছবি বা ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে আলাদা ডিভাইসের সাথে ফোন কানেক্ট করে এরপর উক্ত ডিভাইসে ছবি বা ভিডিও কপি করা হতো। তবে প্রযুক্তির কল্যাণে গুগল আমাদের দিয়েছে গুগল ফটোস এর মতো ক্লাউড সার্ভিস, যা দিয়ে খুব সহজেই আমরা অনলাইনে ক্লাউড সার্ভারে ছবি বা ভিডিও জমা রাখতে পারি।

গুগল ফটোস মূলত একটি ক্লাউড ফাইল স্টোরেজ ও শেয়ারিং সার্ভিস। এটি ব্যবহার করে অনলাইনে ছবি আপলোড করে সংরক্ষণ করা যায়। এছাড়া খুব সহজে ছবি ও ভিডিও অন্যদের সাথে শেয়ার করার মাধ্যম হিসেবেও গুগল ফটোস বেশ জনপ্রিয়।

যেভাবে গুগল ফটোজে ফোল্ডার লক করবেন

ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণের অ্যাপ গুগল ফটোজ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। গুগল ফটোজে চাইলেই লক ফোল্ডার তৈরি করে গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত ছবিগুলো আলাদাভাবে সংরক্ষণ করা সম্ভব। গুগল ফটোজে ফোল্ডার লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

ফোল্ডার লক করার জন্যঃ

  • প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে নিচে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। 
  • ইউটিলিটিস অপশন নির্বাচন করে পরের পাতার নিচে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ নির্বাচন করতে হবে। 
  • এরপর আঙুলের ছাপ দিয়ে পরের পেজের ওপরে থাকা ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করলে ফটোজে থাকা ছবির তালিকা দেখা যাবে। 
  • সেখান থেকে প্রয়োজনীয় এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটনে ট্যাপ করে আবার আঙুলের ছাপ দিলে একটি পপআপ বার্তা দেখা যাবে। 
  • বার্তায় থাকা তথ্য নিশ্চিত করে আবার মুভ বাটনে ট্যাপ করলেই নির্বাচিত ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে। 

পরবর্তী সময়ে শুধু আঙুলের ছাপ দিয়ে লক ফোল্ডারে থাকা ছবিগুলো দেখা যাবে।

তাহলে, এভাবে আমরা গুগল ফটোজে খুব সহজেই ফোল্ডার লক করতে পারি। আশা করি আজকের পোষ্টটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।

Post a Comment