টুইটার একাউন্ট খোলার নিয়ম
টুইটার একাউন্ট খোলার নিয়ম
আজ আপনাদের সাথে আলোচনা করব টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। টুইটার হল ফেসবুকের মতোই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর ফেসবুকের মতোই যে কারো সাথে যোগাযোগ করা যায়। বিশেষ করে বড় বড় সেলিব্রিটিরা এখানে একটিভ থাকে।
অর্থাৎ বিভিন্ন অভিনেতা , রাজনীতিবিদ, বযবসায়ী টুইটারে একটিভ থাকে। ফেসবুকের মতো এখানেও খুব ভালো মার্কেটিং করা যায় এবং প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। টুইটার এর চাহিদা দিন দিন বেড়েই চলছে।
আরও পড়ুনঃ টুইটার অ্যাকাউন্ট ডিলিট করার উপায়
অতএব আজ আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমি আরো বলবো কিভাবে আপনি টুইটার থেকে ইনকাম করতে পারবেন?
ফেসবুকের জনপ্রিয়তা এবং ব্যবহারকারী বেশি হওয়ায় অনেকেই টুইটার সম্পর্কে জানেনা। ফেসবুকের মত বর্তমানে টুইটার অনেক জনপ্রিয়। আপনারা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে অনেক সুবিধা পাবেন। এছাড়াও টুইটারে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেগুলো আপনারা টুইটার ব্যবহার করলেই পাবেন।
সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম গুলোর মাঝে অন্যতম একটি হচ্ছে টুইটার। টুইটার নামক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটির মাধ্যমে আপনি চাইলে খুব অল্প কিছু শব্দের দ্বারা যেকোনো ধরনের ম্যাসেজ, অনুভূতি, পর্যবেক্ষণ, আপনার চিন্তাধারা বা মতামত আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
তবে আপনার সেই ম্যাসেজ, চিন্তাধারা বা তথ্যটি হতে হবে খুবই অল্প কিছু শব্দের মধ্যে। আপনার সে সল্প কিছু বাক্য যেন মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং তা বুঝতে কারো কোন সমস্যা না হয় সে দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই আপনার বন্ধু বা ফলোয়ার বাড়ার সম্ভাবনা বেশি হবে যা আপনার বিভিন্ন কাজে অনেক বেশি সহায়ক হয়ে উঠবে।
বর্তমানে টুইটারকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই নয় বরং এখন অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে। যেমন, টুইটার থেকে আয় করার কথা নিশ্চয়ই শুনেছেন। চাইলে ব্যবসায়িক কাজের জন্য, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের জন্য, কিংবা নানা ধরনের প্রমোশনের জন্য এটি ব্যবহার করতে পারেন।
কিন্তু এত কিছু জানার পরেও ভাবছেন, কিভাবে একটি টুইটার একাউন্ট খুলবেন? চলুন জেনে নিই কিভাবে টুইটার একাউন্ট খোলা যায়।
সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম গুলোর মাঝে অন্যতম একটি হচ্ছে টুইটার। টুইটার নামক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটটির মাধ্যমে আপনি চাইলে খুব অল্প কিছু শব্দের দ্বারা যেকোনো ধরনের ম্যাসেজ, অনুভূতি, পর্যবেক্ষণ, আপনার চিন্তাধারা বা বিভিন্ন তথ্য আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
তবে আপনার সেই ম্যাসেজ, চিন্তাধারা বা তথ্যটি হতে হবে খুবই অল্প কিছু শব্দের মধ্যে। আপনার সে সল্প কিছু বাক্য যেন মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং তা বুঝতে কারো কোন সমস্যা না হয় সে দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই আপনার বন্ধু বা ফলোয়ার বাড়ার সম্ভাবনা বেশি হবে যা আপনার বিভিন্ন কাজে অনেক বেশি সহায়ক হয়ে উঠবে।
বর্তমানে টুইটারকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই নয় বরং এখন অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছে। যেমন, টুইটার থেকে আয় করার কথা নিশ্চয়ই শুনেছেন। চাইলে ব্যবসায়িক কাজের জন্য, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের জন্য, অথবা প্রমোশনের জন্য এটি ব্যবহার করতে পারেন।
কিন্তু এত কিছু জানার পরেও ভাবছেন, কিভাবে একটি টুইটার একাউন্ট খুলবেন? চলুন তাহলে টুইটার একাউন্ট খোলার নিয়ম জেনে নিই।
টুইটার একাউন্ট কিভাবে খুলবেন?
সঠিকভাবে টুইটার একাউন্ট খুলতে চাইলে নিচের নির্দেশনা গুলো অনুসরণ করুন -
১। App install / open website
প্রথমে প্লে স্টোর এ গিয়ে Twitter লিখে সার্চ করে টুইটার অ্যাপটি করে ইনস্টল করুন।
এছাড়া আপনি চাইলে টুইটারের ওয়েবসাইট ওপেন করেও একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনাকে twitter.com ব্রাউজ করতে হব।
২। Create account
টুইটার অ্যাপটি ওপেন করলে create account লেখা দেখতে পাবেন যেহেতু আপনি আগে কখনো টুইটার একাউন্ট খোলেননি তাই আপনাকে সম্পূর্ণ নতুনভাবে একাউন্ট খুলতে sign up করতে হবে।
আর আপনার একবার সম্পূর্ণভাবে sign up হয়ে গেলে পরে শুধু লগইন করলেই চলবে। আপনি এমন একটি ছবি দেখতে পাবেন যখন আপনি আপনার অ্যাপটি ওপেন করবেন।
৩। Sign up করুন
টুইটার NameCreate your account এর পেইজে আপনাকে কিছু তথ্য দিতে হবে। এখানে আপনার নাম, মোবাইল নম্বর / ইমেইল এড্রেস এবং আপনার জন্ম তারিখ দিতে হবে।
মনে রাখবেন আপনার মোবাইল নম্বরটি দেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার দেশের মোবাইল অপারেটর কোডটি দিয়ে মোবাইল নম্বরটি লিখতে হবে। তা না হলে আপনার মোবাইল নম্বরটি গ্রহন হবে না।
যেমন – আমাদের দেশে মোবাইল নম্বরের ক্ষেত্রে অপারেটর কোড হচ্ছে +৮৮০। যদি মোবাইল নম্বর লিখতে হয় তবে তা এমন (+৮৮০-১২৩৪৫৬৭৮৯০) করে লিখতে হবে।
সকল তথ্য পূরণ করা হয়ে গেলে আপনাকে next এ ক্লিক করতে হবে।
৪। Customize your experience
next এ ক্লিক করলে customize your experience নামক একটি পেইজ দেখতে পাবেন।
এই পেইজটিতে কোন কাজ বা তথ্য আপনাকে দিতে হবে না নিচের দিকে next অপশনে ক্লিক করলেই হবে।
৫। Verification code
টুইটার এপর্যায়ে আপনাকে আবারও প্রথমে দেয়া তথ্য গুলো দেখাবে। যদি আপনার দেয়া তথ্যে কোনো ভুল থেকে থাকে তবে এখনই তা পরিবর্তন করতে পারবেন। সংশোধন করা হলে বা আগের তথ্যগুলো সঠিক থাকলে আপনি sign up অপশনটি ক্লিক করুন।
sign up এ ক্লিক করার পরে verify phone বা e-mail নামক একটি বক্স দেখতে পাবেন। বক্সের নিচে ok অপশনটিতে ক্লিক করার কিছু সময় পরে আপনার দেয়া মোবাইল নম্বর বা ইমেইল এড্রেসে একটি verification code আসবে। আপনি verification code টি নিশ্চিত করে next এ ক্লিক করুন।
এ অপশনটি অটোমেটিক ভাবেও হতে পারে। আপনার দেয়া মোবাইল নম্বর বা ইমেইল এড্রেসে কোডটি আসার একটু পরে আপনি দেখতে পাবেন সে কোডটি verification code অপশনে লেখা হয়ে গেছে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
৬। Password সেট করুন
আপনার একাউন্টটি সুরক্ষিত করতে এখন আপনাকে একটি শক্তিশালী password দিতে হবে।
password টি কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে এবং অবশ্যই খুব ভালো বা শক্তিশালী একটি password দেয়ার চেষ্টা করবেন। এজন্য আপনি চাইলেই বিভিন্ন সংখ্যা (1,2,3,4……) বা special character (@,#,%,&,*,!) ব্যবহার করতে পারেন।
Password দেয়া হয়ে গেলে next এ ক্লিক করুন।
৭। Profile picture সংযুক্ত করুন
টুইটার Profile pictureএখানে আপনি নিচের ছবির মত একটি ক্যামেরা আইকনের একটি অপশন দেখতে পাবেন। এর মাধ্যমে আপনাকে একটি প্রোফাইল পিক আপলোড করতে হবে। আপনি এখানে আগে তুলে রাখা ছবি বা সরাসরি ছবি তুলে আপলোড করতে পারবেন।
আপলোড করা হলে আপনার পছন্দ মতো ছবিটিকে বসিয়ে apply নামক অপশন ক্লিক করা মাত্রই আপনার প্রোফাইল পিকটি দেয়া সম্পন্ন হবে। তারপর next এ ক্লিক করুন।
৮। আপনার সম্পর্কে লিখুন
পরের ধাপে bio নামক একটি অপশনে ১৬০ শব্দের মাঝে আপনি চাইলে আপনার নিজের সম্পর্কে বা ব্যবসায়ী কাজে এই একাউন্ট টি খুললে তার সম্পর্কে বা কোন প্রডাক্ট প্রোমোশন সম্পর্কে ইত্যাদি যেকোনো তথ্য এখানে দিতে পারেন।
এটি শুধু আপনার প্রোফাইলকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। লেখাটি সম্পূর্ণ হলে next এ ক্লিক করুন।
৯। Language selection
এরপর আপনাকে ভাষা নির্বাচন করতে হবে। আপনি যে ভাষা জানেন সে ভাষা এখান থেকে নির্বাচন করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য next এ ক্লিক করুন।
১০। পছন্দের বিষয়বস্তু
টু্ইটার ফলোয়ার বৃদ্ধিএখানে what are you interested in? নামক পেইজে মাধ্যমে আপনাকে কিছু পছন্দের জিনিস সিলেক্ট করতে হবে।
এতে টুইটার একটা ধারণা করতে পারবে আপনি কি কি পছন্দ করেন। আপনাকে সেই সব ভালো লাগার জিনিসগুলো সম্পর্কে জানতে সাহায্য করবে।
সেসব বিষয়ের উপর ভিত্তি করে ফলোয়ার বানাতে বা ফলো করতে ইত্যাদি বিভিন্ন সাহায্য করতে সহায়তা করবে এটি।
আপনার পছন্দ গুলো সিলেক্ট করে next বাটনে ক্লিক করুন।
১১। Follow করুন
এপর্যায়ে আপনার সামনে কিছু টুইটার প্রোফাইল আসবে। আপনি আপনার পছন্দানুযায়ী যাদের প্রোফাইল গুলোকে ফলো করতে চাচ্ছেন তাদের নামের ডান পাশে follow অপশনটি ক্লিক করুন।
এতে করে তাদের আপলোড করা যেকোনো তথ্য, ছবি বা ম্যাসেজ আপনি সহজেই দেখতে পারবেন ঠিক ফেসবুকের মতো।
১২। Notification
এরপর টুইটারের সব ধরনের notification গুলোকে allow করতে allow notification এ ক্লিক করুন।
এই ধাপটি শেষ করার মাধ্যমই আপনি সফলভাবে একটি টুইটার একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন।
টুইটার একাউন্ট ব্যবহারের সুবিধা সমূহ:
- ডিজিটাল মার্কেটিং এর অন্যতম হাতিয়ার এখন টুইটার।
- ব্যবসায়ী কাজে জন্য আপনার ওয়েবসাইট, ব্রান্ড, প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদি নানা বিষয় সম্পর্কে প্রচার-প্রচারণা করতে পারবেন।
- আপনার সেই ওয়েবসাইট, ব্রান্ড, প্রোডাক্টটি twitter paid marketing এর মাধ্যমে অনেক বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে মার্কেটিং করতে পারবেন সহজেই।
- খুব দ্রুত বিশ্বের যেকোন তথ্য সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি আপনি আপনার পছন্দের ব্যক্তিবর্গের সাথে কানেক্ট থাকতে পারবেন।
- আপনি যোগাযোগের মাধ্যম বাড়ানো সাথে সাথে নতুন কিছু বন্ধু খুঁজে পেতে পারেন। তাদের সাথে কথা বলা ছাড়াও বিভিন্ন সহায়তা পেতে পারেন।
- টুইটারের ব্যবহার দিনদিন বাড়ছে তাই এর সুযোগ-সুবিধা বা উপকারের পরিমান ও বৃদ্ধি পাচ্ছে। আপনি এখন টুইটারকে বহুমুখী কাজে ব্যবহার করতে পারেন।
আমাদের আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
ধন্যবাদ,
## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
## আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।