ওয়েব স্টোরি কি? ওয়েব স্টোরি থেকে কিভাবে ইনকাম করবেন?
ওয়েব স্টোরি কি? ওয়েব স্টোরি থেকে কিভাবে ইনকাম করবেন?

ওয়েব স্টোরি কি?
গুগলে সার্চ দিলে আপনারা হয়ত লক্ষ করবেন Stories নামে একটা অপশন আসে?


হ্যা এগুলোই ওয়েব স্টোরি। সব কিছুতে যেমন শর্ট ভিডিওস ইত্যাদিতে গুরুত্ব দিচ্ছে এখন গুগলও ওয়েব স্টোরি গুলো তে গুরুত্ব দিচ্ছে।
ওয়েব স্টোরি হচ্ছে গুগলে Story ফরম্যাটে বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট প্রদর্শন করা। আর এটা সাধারণত গুগল ক্রোম ব্রাউজারে দেখা যায়।
ওয়েব স্টোরিতে কি থাকে?
এটাতে বিভিন্ন ছবি বা এনিমেশন দিয়ে একটা স্টোরি বানাতে হয়। যেগুলো তে লিংক দেওয়া থাকে ক্লিক করলে পুরো স্টোরি বা ব্লগ এ নিয়ে যায়।
গুগল ওয়েব স্টোরি কি কি ওয়েবসাইটে ব্যবহার করা যায়? এটা যেকোন ওয়েবসাইটে বানাতে পারবেন চাই সেটা ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস বা অন্য কিছু। তবে ওয়েব স্টোরি মূলত ব্লগ ওয়েবসাইট গুলোতে বেশি ব্যবহার করা হয়।
ওয়েব স্টোরি থেকে কি ইনকাম করা যায়?
ওয়েব স্টোরি থেকে দুই ভাবে ইনকাম করা যায়ঃ
স্টোরি মনিটাইজ কি করে করে?
স্টোরি মনিটাইজ বিভিন্ন ওয়েবসাইট থেকে করা যায়। এখানে আপনারা গুগল এডসেন্স এর এডস ও বসাতে পারবেন।
ওয়েব স্টোরি তৈরী করে কিভাবে ব্লগার সাইটে এড করবেন?
ব্লগ সাইটে ওয়েব স্টোরী তৈরী করার জন্য প্রথমে আপনাদের এই ওয়েবসাইট যেতে হবেঃ
এরপর এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে এটা ওয়েব ভার্সন একটি ওয়েবসাইট মোবাইলে স্ক্রিনে এটা সাপর্ট করবে না। তাই সব সময় খেয়াল রাখবেন যেন ডেস্কটপ মুডে থাকে।
নয়ত এমন এলার্ট আসবেঃ
সাইটে যাবার পর ডেস্কটপ মুড অন করুন।
যারা না পারেন তাদের জন্য দেখিয়ে দেওয়া হলঃ
এর পর signup for free
এখানে আপনার জিমেইল দিয়ে লগিন করে নিনঃ
এরপর টিউটোরিয়াল স্কিপ করে দিন
এখন আপনার স্টোরি টপিক সিলেক্ট করতে ও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করে দিন।
এরপর ড্যাশবোর্ডে চলে যান।
এবার ক্রিয়েট নিউ স্টোরি
এরপর আপনাদের সামনে সাদা একটি পেইজ আসবে এটাতেই আপনাদের স্টোরি টি সাজাতে হবে।
স্টোরি সাজানোর টিউটোরিয়াল অনেক পেয়ে যাবেন ইউটিউবে এটা পোস্ট আকারে দেওয়া সম্ভব হয় নি।
এখানে বিভিন্ন টেম্পলেটস দেওয়া আছে স্টোরির আপনারা নিজেরা তৈরী করতে না পারলে এসব টেম্পলেট ব্যবহার করতে পারেন।
আমি দেখানোর জন্য টেম্পলেট ব্যবহার করছি।
টেম্পলেট নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ
এগুলো হল টেম্পলেট
এখান থেকে আপনাদের পছন্দের টেম্পলেট বেছে নিন।
সিলেক্ট করতে + বাটনে ক্লিক করুন।
স্টোরী পাবলিশ করার জন্য মিনিমাম ৫ টা স্লাইড থাকতে হবে। স্লাইড বা পেইজ ৫ টা তৈরী করে নিবেন। একটা স্লাইডে স্টোরি পাবলিশ হবে না।
স্টোরির যেকোন এলিমেন্টসে লিংক বসানোর জন্য আপনি সেই এলিমেন্টসের উপরে
ক্লিক করুন তারপর নিচের মত on click open link অন করে সেখানে শুধু লংক টা
বসিয়ে দিন।
এখন কথা হল স্টোরি কিভাবে পাবলিশ করবো?
স্টোরি পাবলিশের জন্য পাবলিশে ক্লিক করুন।
এরপর আপনার নাম লগো ফাভিকন ইত্যাদি চাইবে সব দিবেন।
পরের ধাপে এসইও ইনফোর্মেশন দিতে হবে।
এর পরের ধাপে স্টোরি তে কি কি ভুল আছে তা শো করবে সেগুলো ফিক্স করে নিতে হবে
এরপর আপনার গুগল এনালিটিক্স একাউন্ট এর ট্রাকিং আইডি দিতে হবে।
আর যদি সাইটে এডসেন্স থাকে তাহলে এডসেন্স কোড বসাবেন
এর পরবর্তী ও শেষ ধাপে আপনাদের ডোমেইন যোগ করতে বলবে। আপনারা আপনাদের সাইটের ডোমেইন এখানে বসাবেন।
এরপর একটি সাব ডোমেইন নেইম বসাতে হবে আমি story দিলাম
এরপর আপনাদের দুইটি রেকর্ড দেওয়া হবে এই দুইটা রেকর্ড আপনাদের ডোমেইন এর ডিএনএস এ যোগ করতে হবে।
বাস এই কোড এখন আপনার সাইটের যেকোন জায়গায় ব্যবহার করুন।































