পুরনো হার্ডড্রাইভ কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার।
অনেকে শখে বা কাজের প্রয়োজনে অতিরিক্ত হার্ডড্রাইভ ব্যবহার করেন। খরচ কমাতে অনেকেই পুরনো এঞক্সটার্নাল হার্ডড্রাইভ কেনেন। তবে কেনার আগে নিচের বিষয়গুলো যাচাই করে নিন।
১। হার্ডড্রাইভের ক্ষমতা কাজের গতির ওপর নির্ভর করে। যেসব হার্ডড্রাইভের আরপিএম বেশি, সেগুলো দ্রুতগতিতে কাজ করে। তাই কেনার সময় অবশ্যই আরপিএমের ক্ষমতা দেখে নিন। সাধারণত হার্ডড্রাইভের আরপিএম পাচ থেকে ১০ হাজার পর্যন্ত হয়ে থাকে।
২। পুরনো হার্ডড্রাইভটি দেখতে যেমনি হোক অনসসই কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে পরিক্ষা করতে হবে। এ সময় কম্পিউটার থেকে হার্ডড্রাইভে কোন ফাইল সেভ হচ্ছে কিনা, ধারণক্ষমতা অনুযায়ী হার্ডড্রাইভটি তথ্য সংরক্ষণ করতে পারছে কিনা তা পরীক্ষা করা। ভালো হয় হার্ডড্রাইভটি একবার তথ্য দিয়ে ভরে মুছে ফেলুন। এতে নিশ্চিত হওয়া যাবে হার্ড্রড্রাইভের ভিতরে কোনো সমস্যা রয়েছে কিনা।
৩। পাওয়ার সাপ্লাইয়ের প্লাগ অবশ্যই ভালো করে পরিক্ষা করতে হবে। কেনার আগে অবশ্যই জেনে নিন। মেয়াদ শেষ হওয়া হার্ডড্রাইভ না কেনাই ভালো।
৪। হার্ডড্রাইভের বিক্রয়োত্তর সেবার মেয়াদ আছে কি না অবশ্যই জেনে নিন। মেয়াদ শেষ হওয়া হার্ডড্রাইভ না কেনাই ভালো।
৫। হার্ডড্রাইভের বাইরে কোনো আঘাত বা দাগ আছে কি না তা পরীক্ষা করতে হবে। পাশাপাশি চালু থাকা অবস্থায় হার্ডড্রাইভটি বেশি গরম হয় কি না তা-ও জানতে হবে। সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হার্ডড্রাইভের জন্য নিরাপদ।
