Table of Content

নিরাপত্তার দিক দিয়ে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাকি সিগন্যাল কোনটি এগিয়ে?

প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। অন্যদিকে পিছিয়ে নেই টেলিগ্রাম  এবং সিগন্যাল এর মতো প্ল্যাটফর্মও। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলির মধ্যে এই মুহূর্তে এই তিনটি অ্যাপ্লিকেশনের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি।

"whatsapp vs telegram vs signal privacy"


 

শুধু ভারতেই নয় অন্যান্য দেশেও এগুলির ব্যাপক জনপ্রিয়তা। তবে শুধুমাত্র আকর্ষণীয় ফিচারের লোভে নয়, যেকোনো অ্যাপ ব্যবহারে তার নিরাপত্তার দিকটাও যাচাই করে নেওয়া জরুরি। কারণ এই সমস্ত প্ল্যাটফর্মে প্রায়শই গ্রাহক তাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য ভাগ করে থাকে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যাল সুরক্ষার দিক দিয়ে কোন অ্যাপ কতটা বিশ্বাসযোগ্য এক নজরে দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ-

এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি নিয়ন্ত্রণ করা হয় ফেসবুক এর মাধ্যমে একদম বিনামূল্যে ব্যবহার করা যায়। এর একটি বিজনেস ভার্সনও রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ একটি এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশন তাই সিকিউরিটির দিক দিয়ে এটি ভরসাযোগ্য।

কিন্তু সিকিউরিটির দিক দিয়ে হোয়াটসঅ্যাপ নিজেদের এনক্রিপ্টেড বললেও প্রাইভেসির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রাহকের নাম, ফোন নম্বর, লোকেশন, ডিভাইজ আইডি, কন্টাক্ট লিস্ট, ব্যবহৃত ডাটা ইত্যাদি তথ্য অ্যাক্সেস করতে পারে। যদিও হোয়াটসঅ্যাপের দাবি, তারা নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের ক্ষেত্রেই এই তথ্য সংগ্রহ করে থাকে। তাই প্রাইভেসির ক্ষেত্রে এই অ্যাপ কতটা বিশ্বাসযোগ্য তা বলা বেশ কঠিন।

টেলিগ্রাম -

হোয়াটসঅ্যাপের মতো এটিও একটি মেসেজিং অ্যাপ্লিকেশন যা বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে এটি আংশিক ওপেন সোর্স প্ল্যাটফর্ম। কিন্তু এই অ্যাপ এনক্রিপ্টেড সার্ভিস প্রদান করে না। যদিও হোয়াটসঅ্যাপের তুলনায় খুবই কম তথ্য যেমন গ্রাহকের আইপি অ্যাড্রেস, নাম, ফোন নম্বর, ইউজার আইডি ইত্যাদি তথ্য অ্যাক্সেস করে টেলিগ্রাম। এটির নিরাপত্তা স্তর হোয়াটসঅ্যাপের তুলনায় দুর্বল। প্রায়ই টেলিগ্রামে বিভিন্ন বাগ চিহ্নিত করা হয় যার মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নাগাল পেয়ে যায় সাইবার অপরাধীরা। আশা করা যায় ভবিষ্যতে এই বিষয়টি সুনিশ্চিত করবে টেলিগ্রাম।

সিগন্যাল -

ভারতে তেমন প্রচলিত না হলেও বিদেশে ব্যাপক জনপ্রিয় হোয়াটসঅ্যাপের এই বিকল্প। যে কেউ এই অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এটি গ্রাহকের ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্য অ্যাক্সেস করে না। তবে এটি সম্পূর্ণ ওপেন সোর্স প্ল্যাটফর্ম। মেসেজ, ভিডিও, অডিও প্রত্যেকটি ক্ষেত্রে এই অ্যাপ এনক্রিপ্টেড সার্ভিস প্রদান করে। প্রাইভেসির ক্ষেত্রেও ভরসাযোগ্য বলা যেতে পারে, কারণ সিগন্যাল গ্রাহককে তাদের অ্যাপ লকিং করার সুবিধা, নোটিফিকেশন পপ-আপ নিয়ন্ত্রণ, ফেস ব্লারিং অ্যান্টিসার্ভিয়ালেন্স এবং ডিজঅ্যাপিয়ারিংয়ের সুবিধা দেয়। তাই সিকিউরিটি এবং প্রাইভেসি দুই ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এর থেকে এগিয়ে সিগন্যাল অ্যাপ।

 

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন। 
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।  

2 comments

  1. https://buysocialpack.net/product/buy-linkedin-accounts/