কীভাবে আইফোনে পিডিএফ ডকুমেন্টে স্বাক্ষর যুক্ত করবেন?
প্রযুক্তির কল্যাণে আজকাল অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে বা ব্যাগে নিয়ে ঘুরতে হয় না। একটি স্মার্টফোন হাতে থাকলে পকেটেই রাখা যায় সব দরকারি সব ডকুমেন্ট, সার্টিফিকেট বা কাগজপত্র। তবে বাহিরে থাকা অবস্থায় যদি ইলেকট্রিক্যালি স্বাক্ষরের প্রয়োজন হয় এক্ষেত্রে উপায় কি?
"how to sign any pdf with iphone and ipad?"
চলুন বিস্তারিত জেনে নিইঃ
প্রথমে Markup-এ পিডিএফ ডকুমেন্টটি ওপেন করুন। পরে নীচে ডানদিকে plus sign(+)-টিতে ট্যাপ করুন। এরপর Signature বাটনে ক্লিক করুন। আপনি যদি কোনো স্বাক্ষর তৈরি না করে থাকেন, তাহলে New Signature লেবেলটিতে ট্যাপ করুন। (আর আপনি New Signature অপশনটি দেখতে না পান তবে উপরের বাম কোণে প্লাস চিহ্নটি চাপুন।)
আপনাকে আপনার সম্পূর্ণ নাম, পরিবারের নাম, ডাকনাম, ইত্যাদিসহ আপনার নতুন স্বাক্ষর লেবেল করার জন্য অপশন দেওয়া হবে। আপনি চাইলে No Label অপশনটিও সিলেক্ট করতে পারবেন। আপনার লেবেলটি বেছে নেওয়ার পর স্ক্রিনের নীচে আপনার নাম সাইন ইন করতে পারবেন।
যদি মনে করেন আগের স্বাক্ষরটি সুন্দর হয়নি এবং আরেকবার চেষ্টা করবেন তাহলে Clear বাটনে ক্লিক করুন। শেষ হলে উপরের ডানদিকে থাকা Done বাটনে ক্লিক করুন।
পরে আপনার স্বাক্ষরটি ডকুমেন্টে একটি বাক্সে প্রদর্শিত হবে। আপনি নিজের ইচ্ছামত এটিকে সরাতে পারবেন কিংবা resize করে নিতে পারবেন। কাজ শেষ হলে বক্সের বাইরে যে কোনো জায়গায় আলতো চাপুন। এরপর Markup ব্যবহার করে অন্য কিছু এডিট করতে চাইলে করতে পারবেন। তারপর উপরের বাম কোণে Done বাটনে ক্লিক করে ফাইলটি সেইভ করুন।
পরেরবার যখন আপনি আপনার ফোনে Markup-এ পিডিএফ খুলবেন, স্বাক্ষর বোতামে ট্যাপ করুন এবং আপনি যে স্বাক্ষর সেইভ করেছেন সেটি সেখানে দেখতে পাবেন। এটিতে ট্যাপ করলেই এটি আপনার নথিতে ড্রপ করা হবে। চাইলে যেকোনো সময় Add or Remove Signature অপশনটি সিলেক্ট করতে পারবেন।
ধন্যবাদ,