Table of Content

ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হলে কিভাবে রিকভার করবেন?

প্রতিদিন ফেসবুক ব্যবহার করে মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করে। বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন দের সঙ্গে মতবিনিময় এবং যোগাযোগ করে। আর এ ভাবেই গড়ে ওঠে কমিউনিটি। ফেসবুক বিনামূল্যে এই সার্ভিস প্রদান করে। ইদানিং বিভিন্ন কারণে ফেসবুক অনেক বেশি পরিমাণে অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। আজ আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হলে কি করবেন?

"how to recover disabled facebook account?"


আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল করা হয় তাহলে লগ ইন করার সময় মেসেস পাবেন। ফেসবুকের শর্তাবলী এবং কমিউনিটি ষ্ট্যাণ্ডার্ড মেনে চলা না হলে আইডি ডিসেবল করে দেয়।

কী কী কারণে ফেসবুক আইডি ডিসেবল করে দেয়?

বিভিন্ন কারণেই ফেসবুক সাময়িক বা স্থায়ীভাবে কারো আইডি ডিসেবল করে দেয়। মুলত সেই কারণগুলোই নিচে উল্লখ করা হলো;

১। নিজের আইডি কে মিথ্যাভাবে উপস্থাপন করা। যেমন ফেক নাম ব্যবহার করা। সামাজিকভাবে বা সরকারিভাবে যে নামে আপনি পরিচিত না সেই নাম ব্যবহার করা।

২। মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করলে অথবা নিজের অ্যাকাউন্ট বিভিন্ন ব্যক্তির মধ্যে শেয়ার করা হলে।

৩। অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নতুন করে পুনরায় অ্যাকাউন্ট খোলা হলে।

৪। নিষেধ থাকা সত্ত্বেও অনেক বেশি পরিমাণে টিউনিং দেয়া, কমেন্টস করা এবং টিউন শেয়ার করা।

৫। অরিজিনাল কন্টেন্ট কে ত্রুটিপূর্ণ ভাবে তুলে ধরা অথবা সেটা আসলে যা না তার চাইতে অধিক জনপ্রিয়ভাবে উপস্থাপন করা হলে।

৬। ফেসবুকের পলিসি বা শর্তাবলী না মেনে কন্টেন্ট দিলে। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি যেটা ঘটে তা হলো কপিরাইটযুক্ত কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা।

৭। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বার বার ভঙ্গ করা হলে।

৮। কোন ব্যক্তিকে হয়রানির উদ্দেশে যোগাযোগ করা হলে।

৯। পণ্য বা সেবার বিজ্ঞাপণ এবং তার প্রসারের জন্য আইডি ব্যবহার করে কাউকে হয়রানি করা হলে।

১০। কোন ওয়েবসাইট থেকে কপিরাইটযুক্ত লাইভ ভিডিও শেয়ার করা। যেমন – ইএসপিএন সাইটের লাইভ খেলার লিঙ্ক শেয়ার করা।

অ্যাকাউন্ট ডিসেবল করা হলে কিভাবে রিকভার  করবেন?

আপনি যদি মনে করেন ফেসবুক ভুল করে আপনার আইডি ডিসেবল করে দিয়েছে তা হলে তাদের নির্ধারিত ফর্ম পূরণ করে রিভিউ এর জন্য আপিল করতে পারেন। তারা যদি উপযুক্ত মনে করেন তা হলে আইডি ফেরত পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কোন রকম আগাম সতর্ককতামূলক বার্তা ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। আবার যদি গুরুতরভাবে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা হয় তা হলে অ্যাকাউন্ট আর ফেরত দেয়া হয় না।

ফেসবুক চায় তাদের এই মাধ্যমটা নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকুক। সবাই যেন তাদের চিন্তা-ভাবনা শেয়ার করতে পারে। ফেসবুক যদি মনে করে আপনি ইচ্ছাকৃতভাবে বার বার তাদের পলিসি, শর্তাবলী এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছেন তা হলে সাময়িক বা স্থায়ীভাবে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। আবার যদি অন্য কোন ব্যক্তির intellectual property rights বার বার ভঙ্গ করে তা ব্যবহার করেন যেখানে আইনি ব্যাপার আছে, তা হলেও ফেসবুক আপনার অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে ডিসেবল করে দিতে পারে।

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন। 

Post a Comment