মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান।
মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান
আজকালকার ডিজিটাল যুগে প্রায় প্রতিটি মানুষের হাতেই দেখা যায় স্মার্টফোন। এই যন্ত্রটির আগমনে আমাদের জীবন এখন অনেকটাই সাবলীল। কারণ, যোগাযোগের মাধ্যম হওয়ার পাশাপাশি এটি কর্মক্ষেত্রে বা রোজকার জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের অন্যতম সহায়ক। তাই বর্তমান সময়ে স্মার্টফোনের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই।
"how to solve android hang problem?"
কিন্তু, কথায় আছে প্রতিটি জিনিষেরই একটা ভালো এবং একটা মন্দ দিক থাকে। যেমন স্মার্টফোনের ক্ষেত্রে মূল সমস্যা হল একটু পুরনো হলেই হ্যাং হয়ে যাওয়া। গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে ফোন ফ্রিজ বা হ্যাং করলে কারণে আমাদের অনেক সময় ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষত, ব্যস্ততার মুহূর্তে এমনটা ঘটলে স্বাভাবিক ভাবেই তা বিরক্তির বিষয় হয়ে ওঠে। আর, এই অভিযোগ কমবেশি আমাদের প্রত্যেকেরই আছে বললে ভুল হবে না।
তাই আজ আমরা আপনাদেরকে এমন কয়েকটি টিপস দেবো, যেগুলি অনুসরণ করলে ফোন হ্যাং করার সমস্যা থেকে খানিকটা মুক্তি মিলবে। শুধু তাই নয়, সাথে ফোনের প্রসেসিং স্পীডও তুলনায় বাড়বে।
মোবাইল হ্যাং হওয়ার কারন
১. অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হয়ে যাওয়ার প্রাধান কারন দেখা গেছে এর মোবাইল স্পেস। অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেক গুলি আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমরি (RAM) কম হলে মোবাইল হ্যাং হতে পারে।
২. যদি আমরা মেমোরি কার্ড (Memory card /External Memory) এর পরিবর্তে ফোন মেমরিতে (Internal Memory/ROM) যথেচ্ছ পরিমানে অ্যাপ্লিকেশন ইনষ্টল (Install) করি তবে রোম (ROM) এর ঘাটতির কারনে ফোন হ্যাং হতে পারে।
৩. যদি cookies, caches, log files. না পরিষ্কার করা হয়। তবে এগুলি মেমরি জ্যাম করে মোবাইল হ্যাং হওয়ার ক।রন হয়ে দাড়ায়।
৪. মোবাইল এর মেমরির তুলনায় ভারি অ্যাপলিকেশন, গেম চালালে মোবাইল হ্যাং হয়।
মোবাইল হ্যাং হওয়ার সমাধান
১. কোন কিছু ইনষ্টল (Install ) করতে চাইলে চেষ্টা করুন মেমোরি কার্ডে ইনষ্টল (Install ) করার। অর্থাৎ ফোন মেমরিকে যতটা সম্ভব ফাঁকা রাখার।
২. যে অ্যাপ গুলি ব্যবহার করেন না তা আনইনষ্টল(Uninstall) করেদিন।
৩. আপনার মোবাইল এর মেমরি (RAM) যদি কম থাকে তবে কখনই ভারি অ্যাপলিকেশন চালাবেন না।
৪. লক্ষ রাখুন একই সঙ্গে অনেক অ্যাপলিকেশন চলছে কিনা।
৫. অ্যাপ বন্ধ করে মেমরি (RAM) ফাঁকা রাখতে “Advanced task killer”, “Easy task killer” ব্যবহার করতে পারেন।
মোবাইল হ্যাং করলে যা করনীয়
মোবাইল ফোনের ওপর মানুষের নির্ভরতা এতটাই বেড়েছে যে, এখন এই যন্ত্র ছাড়া কেউ এক দিন পার করার চিন্তাও করতে পারেন না। মোবাইল ফোন যদি কিছুক্ষণ ঠিকমতো কাজ না করে, এতে অনেকে অধৈর্য হয়ে পড়েন।
মোবাইল ফোন একটানা ব্যবহার করতে করতে কখনো তা ‘হ্যাং’ বা অচল হয়ে যেতে পারে। সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম ও ভিডিও মেমোরি ফোনের অনেক জায়গা দখল করে নিলে মোবাইল ফোন ‘হ্যাং’ হতে শুরু করে।
- আরও পড়ুনঃ হ্যাং হওয়া কম্পিউটার কীভাবে ঠিক করবেন?
গুগলের নতুন অ্যান্ড্রয়েড সফটওয়্যার মার্সম্যালোচালিত ফোন ব্যবহারকারীরা সহজেই তাঁদের অ্যান্ড্রয়েড ফোনের মেমোরি ও র্যামে কতখানি জায়গা খালি আছে তা দেখে নিতে পারেন।
ফোন হ্যাং দূর করার জন্য যা করতে পারেন
১. ফোনের সেটিং অপশনে যান এবং সেখান থেকে মেমোরি কতখানি আছে তা দেখে নিতে পারেন। ভিডিও, ছবি ও অ্যাপ কতখানি মেমোরি দখল করেছে তা পরীক্ষা করে দেখুন।
২. অ্যাপ অপশন থেকে মেমোরি ব্যবহারের অপশনটি নির্বাচন করুন। ফোন বা এসডি কার্ডে অ্যাপস ঠিক কতখানি জায়গা নিয়েছে তার বিস্তারিত জানা যাবে।
৩. কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তা আনইনস্টল করে দিতে পারেন। এ ছাড়া মোবাইল হ্যাং হওয়ার কারন করনীয় ছবি বা ভিডিও মুছে মেমোরি ফাঁকা করে দিলে ফোনের ‘হ্যাং’ সমস্যা দূর হবে।
আমাদের আজকের এই
আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।
ধন্যবাদ,
