Table of Content

গুগল প্লে স্টোর থেকে অ্যাপ শেয়ার করুন ইন্টারনেট ছাড়াই!

প্লে স্টোর থেকে অ্যাপ শেয়ার করুন ইন্টারনেট ছাড়াই!

আশেপাশে থাকা ডিভাইসগুলোর মধ্যে ফাইল শেয়ার করার সুবিধা “Nearby Share” গতবছর অ্যান্ড্রয়েডে যুক্ত করে গুগল। তবে ফাইল শেয়ারিং এর এই মাধ্যম তেমন একটা জনপ্রিয়তা পায়নি ব্যবহারকারী মধ্যে। একই ধরনের একটি ফিচার গুগল প্লে স্টোরে সম্প্রতি যুক্ত করা হয়েছে, যা দ্বারা আশেপাশে থাকা ডিভাইসগুলো প্লে স্টোর থেকেই অ্যাপ আদান প্রদান করতে পারবে। এটি মূলত “Nearby Share” এর একটি অংশ বলা চলে। 

"how to share play store apps without internet"

অ্যাপ শেয়ারিং এর এই ফিচার গুগল প্লে স্টোর ভার্সন ২৪.০ ও এর উপরের ভার্সনগুলোতে দেখা মিলবে। এই ফিচারটি মূলত “Nearby Share” ফিচারটি ব্যবহার করে অ্যাপ এর APK ফাইল আদান-প্রদান করা যাবে। তবে সব ফোনে ফিচারটি নাও দেখা যেতে পারে। 

তবে শেয়ার করা যাবে না সব অ্যাপ। স্টেডিয়া অ্যাপসমূহ শেয়ার করা যাবে না। যেসব অ্যাপ টাকার বিনিময়ে কিনতে হয়, সেগুলোও শেয়ার করা যাবেনা এই ফিচারের মাধ্যমে। আবার প্লে স্টোরের বাইরে থেকে ইন্সটল করা অ্যাপ অর্থাৎ সাইডলোড করা অ্যাপগুলোও পাঠানো যাবেনা। অবশ্য যেকোনো অ্যাপ প্রেরণের পর এটির APK ফাইল ফোনের স্টোরেজে সেভ হয়ে থাকবে।

গুগল প্লে স্টোরে “অ্যাপ শেয়ারিং” ফিচার ব্যবহার করার নিয়ম

আপনার ফোনের গুগল প্লে স্টোরে যদি ফিচারটি এসে থাকে, তাহলে নিম্নলিখিত উপায়ে ফিচারটি ব্যবহার করতে পারবেনঃ

  • প্লে স্টোরে প্রবেশ করে অ্যাপ এর মেন্যু হতে My apps & games এ ঢুকুন
  • শেয়ার শুরু করতে Share ট্যাব এ নেভিগেট করুন
  • অ্যাপ পাঠাতে চাইলে Send এবং অ্যাপ নিতে চাইলে Receive চাপুন
  • Send চাপার Continue চেপে ফোনের লোকেশন অন করতে হবে
  • যেসব অ্যাপ পাঠাতে চান, সেগুলো সিলেজট করুন
  • আপনি যদি পাঠাতে চান, তাহলে Recipient নির্বাচন করুন এবং যাকে পাঠাবেন তাকেও উল্লেখিত নিয়মগুলো অনুসরণ করতে বলুন
  • অ্যাপ শেয়ার হয়ে গেলে অ্যাপ এর নামের পাশে থাকা Install বাটন চেপে একটি নির্দিষ্ট অ্যাপ এবং Install All চেপে শেয়ার করা সকল অ্যাপ ইন্সটল করা যাবে।

একবার কানেকশন তৈরী হয়ে গেলে উভয় পক্ষই অ্যাপ পাঠাতে পারবে। সেক্ষেত্রে যে রিসিভ করবে সে “Send Apps” ও যে পাঠাচ্ছে সে “Send More Apps” বাটন ব্যবহার করবে।

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 

Post a Comment