প্রতিদিন আসা বিরক্তিকর ইমেইল গুলো বন্ধ করবেন কিভাবে?
আমরা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধন করার সময় তাদেরকে আমাদের ইমেইল এড্রেস দিয়ে থাকি। কিন্তু সমস্যাটি হয় তখনই, যখন প্রতিদিন সেই ওয়েবসাইট থেকে আমাদের কাছে মেইল আসে। প্রতিদিন আমাদের কাছে এভাবে করে মেইল চলে আসলে আমাদের মধ্যে একটি বিরক্তিকর ভাব চলে আসে। আর তখন আমরা চাই, যেন সেই ওয়েবসাইট থেকে আমাদের কাছে প্রতিদিন এভাবে করে যেন মেইল না আসে।

কোন একটি ওয়েবসাইটে বা কোন একটি সার্ভিসে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করার পর তারা প্রতিদিন আমাদের কাছে তাদের সেবার একটি করে আপডেট পাঠায়। প্রতিদিন এভাবে করে আপডেট আসার ফলে আমাদের জিমেইল একাউন্টে অনেক পরিমানে মেইল জমা পড়ে যায়।
পরবর্তীতে আমাদেরকে সেসবের মধ্য থেকে প্রয়োজনীয় মেইল গুলো রেখে বাকিগুলো ডিলিট করতে হয়। এভাবে করে একের পর এক মেইল ডিলিট করা আমাদের জন্য সত্যিই অনেক বিরক্তিকর। এটি কিভাবে বন্ধ করবেন তা নিচে পর্যায়ক্রমে দেওয়া হল।
"How to unsubscribe email"
১. এজন্য প্রথমে আপনাকে সেই ই-মেইলে যেতে হবে। আপনার কাছে আসা সেসব মেইল এর মধ্য থেকে যে কোন একটি মেইলে আপনি এবার প্রবেশ করুন। এবার সেই ইমেইল ওপেন করার পর উপরে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন, এবার আপনি এখানে ক্লিক করবেন।
২. এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন Unsubscribe নামে একটি লেখা; এবার আপনি এখান টাতে ক্লিক করবেন। আপনি যখন সেই ইমেইলে ঢুকে এখান থেকে Unsubscribe করে দিবেন, তখন পরবর্তীতে আর সেই ওয়েবসাইট থেকে বা সেই কোম্পানি থেকে আপনার কাছে আর কোন ইমেইল আসবেনা।

এজন্য আপনার তাদের ইমেইল এর মধ্য থেকে যে কোন একটি ইমেইল থেকে Unsubscribe করেই কাজ শেষ। পরবর্তীতে আর আপনাকে সেই কোম্পানি থেকে বা সেই ওয়েবসাইটের কোন প্রমোশনাল এসএমএস আপনাকে আর দেওয়া হবে না এবং আপনিও আর বিরক্তির শিকার হবেন না। এছাড়া আপনি তাদের প্রমোশনাল বা তাদের সার্ভিসের ইমেইল গুলো একেবারে Unsubscribe না করে, কিছু সময়ের জন্য Mute করে রাখতে পারেন।
৩. এটি করার জন্য আপনি Unsubscribe এর নিচের অপশনটিতে দেখতে পাবেন Mute করার অপশন। যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি সাময়িক সময়ের জন্য সেই ওয়েবসাইট থেকে ইমেইল আসা বন্ধ করতে পারেন।

- আরও পড়ুনঃ Gmail / জিমেইল এর ৫ টি অলটারনেটিভ।
আমাদের আজকের এই
আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে
শেয়ার করবেন।
ধন্যবাদ,