Google / গুগল এর দরকারি ৩টি সেটিংস, যা আপনার মোবাইলকে নিরাপত্তা দিবে।
বন্ধুরা আমাদের স্মার্ট ফোন গুলো দিয়ে আমাদের নিজের প্রয়োজনেই অনেক কিছু করে থাকি। যেমন-ফেসবুকিং, ইউটিউবিং, ব্যাংকিং, ব্রাউজিং আরও অনেক কিছু। আর এসব করার সময় নিজেদের মোবাইল থেকে সব ডকুমেন্টস চলে যায় বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটে। এতে করে আপনার আমার পার্সোনাল ডকুমেন্টস যেমন ঝুকিতে পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে আপনার ফোনের ব্যাটারির চার্জ এবং মোবাইল ডাটা অপচয় করে।
আজকে এমন ৩টি সেটিংস এর কথা বলব যা করলে আপনি এবং আপনার স্মার্ট ফোন অনেকটা সেভ থাকবেন। বন্ধুরা আমার মনে হয় আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি মূলত তারা এই সেটিংস গুলো করা উচিত। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
- আরও পড়ুনঃ অন্যের ফোনের সব নিয়ে আসুন আপনার মোবাইলে।
সেটিংস নাম্বার এক
১. প্রথম সেটিংস এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে।

২. সেটিংস থেকে খুঁজে নিতে কোথায় গুগল আছে। খুঁজে বের করে গুগল এর উপর ক্লিক করবেন।

৩. তারপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফ্রেশ ওপেন হবে, আপনার ফোনে যে Gmail দিয়ে লগইন করা আছে সেটি উপরে সো করবে। একটু নিছের দিকে আসবেননিচে আসার পরে দেখবেন Account Services নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন।

৪. এখানে একদম উপরের দিকে পাবেন Connected Apps এখানে ক্লিক করবেন।

৫. এখন এখানে আপনি কতগুলো অ্যাপের লিস্ট দেখতে পাবেন। এই অ্যাপস লিস্ট হচ্ছে সেই অ্যাপ গুলো যেগুলো আপনি আপনার Gmail দিয়ে পার্মিশন দিয়ে রেখছেন কোন না কোন জায়গা থেকে। অনেক সময় এরকম হয় যে আমরা কোন একটা অ্যাপ ডাউনলোড করি বা কোন সাইটে ঢুকতে যাই তখন আমাদের Gmail এ পার্মিশন দিয়ে ওই সাইটে ঢুকতে হয় বা ওই অ্যাপ এ ঢুকতে হয়। আর ওই অ্যাপ গুলো আপনি ব্যবহার করেন আর না করেন যেহেতু ওই অ্যাপ গুলো আগে থেকে পার্মিশন দেওয়া ছিলো, তো আপনি আপনার Gmail এর মাধ্যমে কোথায় যাচ্ছেন, কোন অ্যাপ ব্যবহার করছেন, কোন অ্যাপে কখন কি করছেন সব ডকুমেন্টস কিন্তু পার্মিশন দেওয়া ওই অ্যাপে চলে যাচ্ছে।
তো বন্ধুরা এই লিস্টের মাঝে যে অ্যাপ আপনার আর প্রয়োজন নয় সেটির পার্মিশন কিন্তু Cancel করে নেওয়াটাই ভালো আপনার জন্য। এখন যেটি আপনার প্রয়োজন নয় সেটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন Disconnect রয়েছে এখানে ক্লিক করবেন। তো যেসব অ্যাপ আপনি আর ব্যবহার করবেন না কিন্তু Gmail দিয়ে ঠিক পার্মিশন দিয়ে রেখেছেন সেগুলো এভাবে Disconnect করে দিবেন।

সেটিংস নাম্বার ২
বন্ধুরা ২ নাম্বারে যে সেটিংস আছে সেটি হচ্ছে Google Chrome এর সেটিংস। আপনি কোন কোন সাইটে ঢুকে কি কি ব্রাউজ করেন সেটা কিন্তু গুগল এর কাছে থাকে এবং আপনার ইন্টারেস্ট কোন কোন সাইটের উপর আছে সেটার উপর ডিসাইট করে কিন্তু আপনাকে Add ও সো করে। এখন সেটিংসটা করে নিলে আপনার ব্রাউজার স্টোরি আর গুগল Track করতে পারবে না। এবং পার্সোনাল সব ডকুমেন্টস অনেক নিরাপদ থাকবে।
১. এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Google Chrome এ।

২. Google chrome এর ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন।

৩. এখানে একটু নিছের দিকে পাবেন সেটিংস। সেটিংস এ ক্লিক করবেন।

৪. তারপর একটু নিচে দেখতে পাবেন Privacy এখানে ক্লিক করবেন।

৫. একটু নিছে দেখতে পাবেন Do not track এটা অন করে দিবেন। এটা অন করে দিলে গুগল আর আপনাকে Track করবে না। এটি আসলে খিব সিম্পল একটি সেটিংসের কিন্তু এটিও গুরুত্বপূর্ণ।
সেটিংস নাম্বার ৩
১. কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Google chrome এ।

২. উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন।

৩. তারপরে একটু নিচে দেখতে দেখতে পাবেন Setting আছে এখানে ক্লিক করবেন।

৪. এখান থেকে আবার যাবেন Privacy তে।

৫. এখানে একটি অপশন পাবেন Safe Browsing এটার উপরে ক্লিক করবেন।

৬. তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজে তিনটি অপশন পাবেন, Enhanced protection, Standard protection, No protection। আমি আপনাদের সাজেস্ট কর উপরে Enhanced protection এটা অন করে রাখবেন। এটা অন করে রাখার মানি মানি হলো মনে করেন আপনি একটা সাইটে প্রবেশ করলেন যে সাইট আপনার জন্য ক্ষতিকর বা কোন খারাপ লিংকে ক্লিক করলেন এই লিংকে করার সাথে সাথে গুগল আপনাকে ওয়ার্নিং করবে যে ওই সাইট নিরাপদ না।
এছাড়া আপনি কোন সাইটে ঢুকতে চাইলে গুগল যদি মনে করে ওই সাইটে আপনার কোন কছু হ্যাক হতে পারে তাহলে ও কিন্তু গুগল আপনাকে ওয়ার্নিং করবে। এই একটা সেটিংস অন করে রাকজলে কিন্তু আপনি অনেক নিরাপদ থাকবেন।
ধন্যবাদ,

