কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েডে কমান্ড পাঠিয়ে সেরে নিন গুরুত্বপূর্ণ কাজ।
অ্যালার্ম সেট করা, রিমাইন্ডার সেট করা বা নোট লেখার জন্য, এগুলি আমারা অ্যান্ড্রয়েড ফোনগুলিতে আমরা সব সময় করি। তাই গুগল একটি সিস্টেম চালু করেছে যাতে কম্পিউটার থেকেই এই কাজগুলি করা যায়। তার অর্থ অ্যালার্ম সেট করা বা এ জাতীয় জিনিসগুলি করা, অ্যান্ড্রয়েড ফোনগুলির জন্য, সেই কাজটি কম্পিউটারে গুগল অনুসন্ধান থেকে করা যেতে পারে।
আপনি চাইলে এখন গুগল সার্চ থেকে ইজিতে আপনার ফোনের এলার্ম সেট করতে পারেন। তাছাড়া নোট লিখা, কোন জায়গার ডিরেকশন নির্ধারন করতে পারেন।
এই কাজগুলো করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১. এজন্য আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ।
২. এরপর আপনার ফোনে থাকা Google Now অ্যাপটি চালু করুন এবং উপরে বামদিকে থাকা কন্টেক্সট মেন্যুতে ট্যাপ করুন।
৩. এখানে থাকা Settings মেন্যু থেকে Account & Privacy> Google
Account History থেকে Web & App Activity ফিচারটি চালু করে নিন।
৪. এবার আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- আরও পড়ুনঃ অন্যের ফোনের সব নিয়ে আসুন আপনার মোবাইলে।
এবার আপনি আপনার ফোনে কমান্ড পাঠাতে প্রস্তুত। বিভিন্ন কমান্ড পাঠাতে নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন:
১. ‘Find my phone’- গুগল সার্চে এই কীওয়ার্ড লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ অবস্থানের মাপ দেখতে পাবেন। এছাড়া আপনার ফোনে টানা ৫ মিনিট রিং ব্যাক কিংবা লক করার কাজটিও করে নিতে পারবেন এখান থেকে। তবে এই ফিচারটি ব্যবহারের জন্য আওনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।
২. ‘Set a reminder’- আপনার ফোনে কোন
রিমাইন্ডার সেট করতে চাইলে এই কীওয়ার্ড দিয়ে গুগল সার্চ করুন। সবকিছু সেট
করে ‘Remind me on my devices’ লেখায় ক্লিক করুন।
৩. ‘Set an alarm’- এই কীওয়ার্ড ব্যবহার করে আপনার ফোনের জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন।
৪. ‘Send directions to my phone’- কোন
স্থানে যাওয়ার জন্য আপনি এই কীওয়ার্ড দিয়ে সার্চ করে জায়গার নাম উল্লেখ
করলে আপনাকে সে জায়গায় যাওয়ার ডিরেকশন আপনার ফোনে পাঠিয়ে দেবে গুগল।
৫. ‘Send a note to my phone’- এই কীওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে
অতঃপর আগত বক্সে আপনার নোটটি লিখে Send note to your phone লেখাতে ক্লিক
করলে নোটটি পৌঁছে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে।
ধন্যবাদ,
