জেনে নিন Internet / ইন্টারনেট এর সাংকেতিক কিছু কোডের অর্থ।
ইন্টারনেটে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আমরা বিভিন্ন বার্তা দেখতে পাই, ধরুন – 502 Bad Gateway, 404 Not Found 403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls , 500 Internal Server Error ইত্যাদি। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই সাংকেতিক কোডগুলো দিয়ে কি বোঝানো হয়? এবং কোনটার কি অর্থ নিদের্শ করে?
502 Bad Gateway: এই কোডটি দিয়ে বোঝানো হয়,উক্ত সার্ভার proxy অথবা gateway হিসেবে চলছিলো এবং ডাওন স্ট্রীশ সার্ভার ক্রটিপূর্ন সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large: এই কোডটি দিয়ে বোঝানো হয় সার্ভারটিতে ধারন ক্ষমতার চেয়ে বেশী পরিমান রিকোয়েস্ট পাঠানো হয়েছে।
204 No Content: এই কোডটি দিয়ে বোঝানো হয় সার্ভারটিতে কোন কন্টেন্ট পাওয়া যায়নি।
203 Non-Authoritative Information (since HTTP/1.1) : এই কোডটি দিয়ে বোঝানো হয় সার্ভার যে তথ্য দিচ্ছে তা অণ্য কোন সূত্র থেকে আসছে ।
403 Forbidden: এই কোডটি দিয়ে বোঝানো হয় সার্ভার নিকোয়েস্টটি গ্রহন করেনি ।
400 Bad Request: এই কোডটি দিয়ে বোঝানো হয় রিকোয়েস্টে ভুল রয়েছে
404 Not Found: এই কোডটি দিয়ে বোঝানো হয় তথ্যটি বর্তমানে পাওয়া যাচ্ছে না
410 Gone: এই কোডটি দিয়ে বোঝানো হয় তথ্যটি বতমানে পাওয়া যায়নি এব পরেও পাওয়া যাবে না।
408 Request Timeout: সার্ভারের টাইম আউট হলে এই রিকোয়েস্ট আসবে।
ধন্যবাদ।
