Table of Content

নিজের মোবাইলে অযাচিতভাবে টাকা কাটা বন্ধ করুন।

বুঝে কিংবা না বুঝে প্রায় সময়েই আমরা আমাদের সিমে বিভিন্ন সার্ভিস চালু করে ফেলি। আর এর ফলে এই সার্ভিসগুলো থেকে নির্দিষ্ট পরিমান টাকা সিম এর ব্যালেন্স থেকে কেটে নেয় সিম অথোরিটি। তো এগুলো নিয়ে সিম ব্যবহারকারীদের মধ্যে অভিযোগের শেষ নেই। 

 


আর এসব সার্ভিস থেকে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলোকে ভ্যালু এডেড সার্ভিস বা সংক্ষেপে ভ্যাস বলা হয়। সব সার্ভিস বিভিন্ন প্রসেস অবলম্বন করে বন্ধ করা সম্ভব। চলুন জেনে নেই, কিভাবে আপনার সিম থেকে এসব ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করবেন।

রবি এবং এয়ারটেল সীমে ভ্যালু এডেড সার্ভিস (VAS) বন্ধ করার নিয়মাবলি:

রবি সিমে অনেক গুলো টাকা কেটে নওয়ার সার্ভিস দেখা যায়।  আর এই সার্ভিসগুলো মূলত ফোনে কল এর মাধ্যমে কিংবা নিদিষ্ট নাম্বার কোড ডায়ালের মাধ্যমে চালি হয়ে যায়। তবে রবিতে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করা সহজ। আপনার মোবাইল ফোন থেকে শুধুমাএ *৯# ডায়াল করলেই চালু থাকা সব ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
তবে আপনি যদি অন্য সার্ভিস চালু রেখে নিদিষ্ট একটি সার্ভিস বন্ধ করতে চান, সেক্ষেত্রে যে নাম্বার থেকে উক্ত সার্ভিসের মেসেজ আসে, সে নাম্বারে ১১১১ লিখে মেসেজ পাঠানোর মাধ্যমে সার্ভিসটি বন্ধ করতে পারবেন।

বাংলালিংক সিমে ভ্যালু এডেড সার্ভিস (VAS) বন্ধ করার নিয়মাবলি:

বাংলালিংক সীমের সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *১২১*৭*১*২*১# কোড দিয়ে। তাহলে ফোনের সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে। এমন মাই টিউন অফার সহ বন্ধ হয়ে যাবে। অাপনি যদি নির্দিষ্ট কোনো ভ্যালু এডেড সার্ভিস চালু রেখে বাকি সার্ভিসগুলো বন্ধ করতে চান তবে বাংলালিংক হেল্পলাইন ১২১ এ কল করুন। সার্ভিস বন্ধ কার্যকর হতে ৭২ ঘন্টা বা তারচেয়ে কমবেশি সময় লাগতে পারে।

গ্রামীনফোন/জিপি সিমে ভ্যালু এডেড সার্ভিস (VAS) বন্ধ করার নিয়মাবলি:

জিপি সিমেও টাকা কেটে নেওয়ার সার্ভিস কমবেশি রয়েছে। জিপি সিমের বেশির ভাগ ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতে *১২১*৬*১# কোডি  ডায়াল করুন। মনে রাখবেন এ কোডটি ডায়াল করলে, মিসকল এলার্ট, কল ব্লক সার্ভিস মিউজিক রেডিও, ওয়েলকাম টিউন এবং জিপি মিউজিক সাবস্ক্রিপশন বন্ধ হবে না। তাই এসব সার্ভিস বন্ধ করতে আপনাকে ১২১ এই নাম্বারে কল করতে হবে কিংবা ঐ সার্ভিসের মেসেজে আসা আনসাবস্ক্রিপশন পদ্ধতি ফলো করতে হবে। তো এসব পদ্ধতি ফলো করার পরও কার্যকর হতে ৭২ঘন্টা বা তারচেয়ে কমবেশি সময় লাগতে পারে।

টেলিটক সিমে ভ্যালু এডেড সার্ভিস (VAS) বন্ধ করার নিয়মাবলি:

টেলিটক সিমে ভ্যালু এডেড সার্ভিস চালু হয়ে গেলে বন্ধ করার জন্য একক কোনো শর্টকোড তাদের ওয়েবসাইটে পাইনি।
তবে আপনি যদি টেলিটিউন সার্ভিস বন্ধকরতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন:

মোবা্ইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TT Stop

মেসেজটি পাঠিয়ে দিন ৫০০০ নম্বারে।

এছাড়া ১২১ এ কল করেও আপনি টেলিটকের ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতে পারবেন। এ পদ্ধতি অনুসরন করার পরও ৭২ ঘন্টা বা তারচেয়ে কম বেশি সময় লাগতে পারে।

উপরের পদ্ধতিসমূহ অনুসরন করে আপনার সিমে চালু হওয়া এডেড সার্ভিসটি বন্ধ করতে পেরেছেন কি? এই পোস্টটি সবার সাথে শেয়ার করতে ভুলবেননা!

আরও জানতে সাথেই থাকুন।

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন। 
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।  

Post a Comment