অনলাইনে Birth Registration / জন্ম নিবন্ধন চেক করার নিয়ম।
জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম নিয়ে আজকের এই পোস্টটি।
বর্তমান সময়টা অনলাইন ভিত্তিক। এই সময়ের বেশিরভাগ কাজ অনলাইনের সাহায্যে হয়ে থাকে। এতে করে কাজটি করতে যেমন খাটাখাটি করতে হয় না তেমনি সময়ও বাচে। এর পাশাপাশি যেকোন সময়ে যেকোন জায়গায় বসে এই কাজগুলো করার যায়।
বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ভিন্ন কথা নয়। বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ। ঘরে বসে অনেক কাজ এখন আমরা অনলাইনের সাহায্যে করতে পারছি।
এখন কথায় আসি জন্ম নিবন্ধনের। জন্ম নিবন্ধন প্রত্যক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কোন বাচ্চার স্কুলে ভর্তি হওয়া থেকে সেই বাচ্চা বড় হয়ে যখন কোন চাকরীর জন্য আবেদন করবে তখনো তার জন্ম নিবন্ধন লাগবে।
আর এখন, জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার পাশাপাশি অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদনও করা যায়। যেহেতু এই টিউনটি অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম সম্পর্কে তাই আবেদন করা নিয়ে অন্য কোন টিউনে আলোচনা করা হবে।
জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম
কম্পিউটার দিয়েঃ
অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা তেমন কঠিন একটি কাজ নয়। মাত্র দুই মিনিটের ভিতরে আপনি অনলাইনে চেক করতে পারবেন।
স্টেপ ১ঃ প্রথমে আপনার জন্ম নিবন্ধন/ জন্ম সনদটি হাতে কাছে নিন। আপনি আপনার জন্ম নিবন্ধনে/ জন্ম সনদে ১৭ ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এটি হলো আপনার রেজিস্টেশন নাম্বার (ইংরেজিতে Birth Registration Number) অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এই নাম্বারটি আমাদের কাজে লাগবে। এটি ছাড়াও আপনার বার্থডে/ জন্ম তারিখও লাগবে।
স্টেপ ২ঃ এবার আপনি এই লিংকে ভিজিট করুন। এই ওয়েবসাইটটি জন্ম নিবন্ধন পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট। সাইটে ঢুকতে প্রথমেই সিকিউরিটি রিস্কের একটা ইন্টারফেস আসবে। Advanced এ ক্লিক করুন। ভয়ের কোনো কারন নাই।
এরপর Accept the risk and continue এ ক্লিক করুন।
স্টেপ ৩ঃ
এবার এখানে আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট করুন। তথ্য দুইটি সঠিকভাবে দিয়ে সাবমিট করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন দেখতে পারবেন।
মোবাইল দিয়েঃ
স্টেপ ১ঃ এর জন্য যা যা করতে হবে। প্রথমে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের পেজে প্রবেশ করুন, যদি এলাও চায় তাহলে করে দিবেন নয়তো বা পেজটিতে এক্সেস নিতে পারবেন না। পেজটিতে প্রবেশ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

স্টেপ ২ঃ এবার আপনার তথ্যগুলো দিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে, আপনার জন্ম নিবন্ধন কার্ড এ থাকা ১৭ টি সংখ্যার টি উপরের বক্সে বসিয়ে দিবেন এবং নিচের বক্সে আপনার জন্ম তারিখ দিতে হবে, এখানেও প্রথমে বছর নিতে হবে তারপর মাস তারপর তারিখ । ভুল করলে কোন তথ্য দেখাবে না।

এভাবে অতি সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন নাও আসতে পারে।
জন্ম নিবন্ধন অনলাইনে না আসার কারণ
অনলাইনে আপনার জন্ম নিবন্ধন না আসার তিনটি কারণ হতে পারে –
- আপনার জন্ম নিবন্ধন ডাটাবেইজে না থাকলে।
- রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে।
- জন্ম তারিখ ভুল দিলে।
এভাবে আপনি খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন।
আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।
ধন্যবাদ,



