জেনে নিন Google / গুগলের অজানা কিছু ফিচার।
আজ আলোচনা করব গুগলের কিছু অজানা ফিচার নিয়ে। যেগুলো দরকারী কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। তো চলুন জেনে নিন Google / গুগলের সেই সব অজানা ফিচার গুলো।
আপনার ফোনে বা পিসিতে যদি টাইমার সেট করার অপশন না থাকে তাহলে সহজেই তা করতে পারবেন গুগল এর মাধ্যমে। এজন্য খুবই সহজ একটি কাজ আপনাকে করতে হবে। চলে যান https://google.com এ। সার্চবক্সে লিখুন আপনি যত মিনিটের টাইমার সেট করতে চান। ধরুন আমরা ১ মিনিটের টাইমার সেট করতে চাই। তাহলে লিখবো '1 minute' সেট করে নিতে হবে, তাহলেই টাইমারটি চালু হয়ে যাবে। ১ মিনিট পর অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়েও দেয়া হবে সময় শেষের কথা।
আপনার পিসি অথবা নিজস্ব ওয়েবসাইটে একই ধরনের ফন্ট দেখে দেখে বিরক্ত হয়ে থাকলে আপনার জন্য রয়েছে গুগল ফন্টস সার্ভিসটি। এখানে শত শত ফ্রি ফন্ট থেকে আপনার পছন্দ হওয়া ফন্ট নামাতে পারবেন এক ক্লিকেই।
বৃহৎ নাম্বার কথায় কিভাবে বলতে হয় তা শিখুনঃ
আমাদের মত আপনারাও যদি অনেক বড় নাম্বার উচ্চারণ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন তাহলে আজ থেকে আর চিন্তা নেই। বৃহৎ নাম্বারটি সার্চবক্সে লিখে = english লিখলেই চলে আসবে সে সংখ্যা কিভাবে কথায় বলতে হবে তা। উদাহরণস্বরূপ যদি আমরা 2548863199778 এই সংখ্যাটিকে কথায় কিভাবে প্রকাশ করবো তা জানতে চাই তাহলে গুগল এর সার্চবক্সে গিয়ে লিখবো '2548863199778 = english' তাহলেই পেয়ে যাব তা কথায় কিভাবে বলতে হয়।
যারা
ভ্রমনপ্রিয় মানুষ তাদের জন্য অসাধারণ একটি সার্ভিস চালু করে রেখেছে গুগল।
তার নাম গুগল ট্রিপস। এটি ব্যবহারের মাধ্যমে আপনি কোন একটি নির্দিষ্ট
এলাকায় দেখার মত কি কি জায়গা আছে, তার আশেপাশে থাকা খাওয়ার কি কি ব্যবস্থা
আছে সে সব বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাছাড়াও পাবেন বিমান টিকিট এবং হোটেলের লোকেশান।
গুগল ক্রোম টাস্ক ম্যানেজারঃ
আমাদের পিসিতে কোন সফটওয়্যার হ্যাং করলে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করে সেই নির্দিষ্ট সফটওয়্যারটি শেষ করে দিতে পারি। গুগল ক্রোমেও এই সুব্যবস্থা আছে। অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করার ফলে অনেক সময় ক্রোম হ্যাং হয়ে যায়। সেটা থেকে বাঁচতে ওপেন করুন ক্রোমর নিজস্ব টাস্ক ম্যানেজার। shift + esc বাটন একসাথে চেপে ধরলেই ওপেন হয়ে যাবে তা। তারপর যে যে ট্যাব ক্লোজ করতে চান তা সিলেক্ট করুন এবং 'end process' এ ক্লিক করে কম্পিউটার এর হ্যাং ছাড়িয়ে নিন।
গুগল ফিট হচ্ছে একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের কর্মকাণ্ড যেমন হাঁটাহাঁটি, দৌড়ানো, সাঁতার এসবকিছু ট্র্যাক করতে পারবেন তাও প্রকৃত সময়ে(realtime)। নিজের জন্য নির্দিষ্ট করে লক্ষ্যও সেট করতে পারবেন এতে। স্বাস্থ্যকর জীবনযাপন করতে ও এ সংক্রান্ত পরামর্শ পেতে ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি।
এই অ্যাপটির সাহায্যে ছোটখাটো নোট টুকে রাখতে পারবেন। টাইপ করে নোট সংরক্ষণ করার পাশাপাশি আপনার ভয়েস ব্যবহার করেও নোট সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে গুগল আপনার রেকর্ডিং তো সেভ করবেই তার সাথে আপনি যা বলছেন তা অটো টাইপ হয়ে টেক্সট আকারে সেভ হয়ে থাকবে। যারা অনেক মনভুলো টাইপর পাবলিক তাদের জন্য এ অ্যাপটি হবে বেশ কাজের। নোট নেয়ার সময় ছবি যুক্ত করা যাবে। চাইলে সে নোট বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়।
যারা কোন ঝামেলা ছাড়াই ফটো এডিট করতে চান, বিভিন্ন রঙ যোগ করে তাতে ভিন্ন ভিন্ন ফিল্টার যোগ করতে চান তাদের জন্য সুখবর। গুগলের তৈরি এই অ্যাপে আপনি সহজেই কয়েক ক্লিকে এডিট করতে পারবেন আপনার ছবি। এর অন্তর্নিহিত ২৯ টি টুলস আপনার ছবি সম্পাদনার কাজকে করবে অত্যধিক সহজ।
আজকাল ভিডিও কলের যুগ। মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যার কারণে বআ স্পিড ভাল না থাকায় এসব কল কেটে যায় বা ভালমতো চালানো যায়না। এ সমস্যার সমাধানের জন্য গুগল বানিয়েছে এই অ্যাপটি। এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে নেট স্পিড বেশি না হলেও এটি দিয়ে সহজেই ভালভাবে ভিডিও কল করা যায়। অন্যান্য অ্যাপ্লিকেশানে নেটওয়ার্কের ঝামেলা হলে কল কেটে যায় কিন্তু এতে কল না কেটে সেই অল্প স্পিড অনুযায়ী অ্যাপটি নিজেই তার সেটিংস পরিবর্তন করে নেয়। এছাড়াও বন্ধুবান্ধব, পরিবার সবার সাথে অথবা গ্রুপ করে চ্যাট করার সুবিধা তো থাকছেই।
