বন্ধ হচ্ছে গুগলের আনলিমিটেড ফটো স্টোরেজ!
বন্ধ হচ্ছে গুগলের আনলিমিটেড ফটো স্টোরেজ!
যারা এন্ড্রোইড ফোন এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করেন, তাদের কাছে গুগলের অন্যতম প্রিয় একটি ফিচার হচ্ছে গুগল ফটোসের ফ্রি আনলিমিটেড ফটো স্টোরেজ যেখানে প্রত্যেক গুগল একাউন্টধারীর জন্য আনলিমিটেড স্টোরেজ থাকে, যেখানে তারা ইচ্ছামতো ইমেজ আপলোড করে রাখতে পারেন। আমরা যারা গুগলের প্রায় সব সার্ভিস ব্যবহার করি, তাদের প্রত্যেকেরই প্রায় হাজার হাজার ইমেজ আপলোড করা থাকে গুগল ফোটোসে যেখান থেকে যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে আমরা আমাদের ব্যাকআপ করা ইমেজগুলো এক্সেস করতে পারি। যদিও ব্যাকআপ করা ইমেজগুলোর রেজুলেশন কিছুটা কমিয়ে দেওয়া হয়, তবে সম্পূর্ণ ফ্রি এবং ট্রুলি আনলিমিটেড স্টোরেজ হওয়ায় প্রায় সব স্মার্টফোন ইউজারদের কাছেই এটা খুবই প্রিয় একটি ফিচার ছিলো।
তবে, যেমনটা টাইটেল পরেই বুঝে গিয়েছেন, গুগল আর এই ফ্রি স্টোরেজ অফার করবে না ইউজারদের। এতো বছর পরে এবার গুগল সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী বছরের জুন মাস থেকে গুগল ফটোসের আনলিমিটেড ফ্রি ব্যাকআপ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। আগামী জুন, ২০২১ থেকে আপনি যদি গুগল ফটোসে আপনার ফোন বা আপনার যেকোনো ডিভাইসের যেকোনো ইমেজ ব্যাকআপ করতে চান, সেক্ষেত্রে আপনার ইমেজগুলোর জন্য কোনো ফ্রি আনলিমিটেড স্টোরেজ পাবেন না। বরং আপনার গুগল ড্রাইভে যে ফ্রি ১৫ জিবি স্টোরেজ আপনি পেয়েছেন, সেই লিমিটেড স্টোরেজে এই ইমেজগুলো সেভ হবে। ফটো ব্যাকআপ করে এই ফ্রি স্পেস শেষ হয়ে গেলে আপনি আর নতুন কোনো ইমেজ ফ্রি-তে ব্যাকআপ করতে পারবেন না।
তবে আপনি অত্যন্ত ভাগ্যবান, যদি আপনি গুগলের পিক্সেল ফোন ইউজার হয়ে থাকেন। কারণ, গুগলের এই রেস্ট্রিকশনটি পিক্সেল ইউজারদের জন্য থাকছে না। গুগল পিক্সেল ১ থেকে শুরু করে পিক্সেল ৫ পর্যন্ত যদি কোনো পিক্সেল ফোন আপনার থাকে, তাহলে আপনি বরাবরের মতোই গুগল ফটোসে আনলিমিটেড স্টোরেজ পাবেন (ফাইল সাইজ কমিয়ে)। তাই ধারণা করা যায়, আগামী বছর গুগল পিক্সেল ফোনের সেল গত কয়েক বছরের সেলের রেকর্ড ব্রেক করতেই পারে।
তবে হ্যা, এই লিমিটটি অলরেডি ব্যাকআপ করে রাখা ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব মিডিয়া আপনি অলরেডি ফেডরি ব্যাকআপ করেছেন, সেগুলো সবসময়ের জন্যই আপনি বিনামূল্যে এক্সেস করতে পারবেন। তবে আগামী বছরের জুন থেকে আপনি আর নতুন কোনো ইমেজ ফ্রি ব্যাকআপ করতে পারবেন না। তবে আপনার অলরেডি ব্যাকআপ করা ইমেজগুলো আরো সহজে ম্যানেজ করার জন্য গুগল আগামী বছর একটি ছোট টুল রিলিজ করবে যেটি ব্যবহার করে ইউজাররা তাদের আপলোড করা ইমেজগুলোর মধ্যে থেকে ব্লারি ইমেজ, ডার্ক ইমেজ এবং বড় সাইজের ইমেজগুলো খুঁজে বের করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন।
আরো একটি ব্যাপার জেনে রাখা প্রয়োজন, তা হচ্ছে, এই রেস্ট্রিকশনটি শুধুমাত্র গুগল ফটোসের জন্য নয়। আগামী জুন থেকে আপনার ক্রিয়েট করা গুগল ডকস, গুগল শিটস, গুগল স্লাইডস এসবও আপনার গুগল ড্রাইভের ফ্রি ১৫ জিবি স্টোরেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এগুলোর জন্যও আর কোনো ফ্রি স্টোরেজ পাবেন না ইউজাররা।
গুগল ফটোসে ইতোমধ্যেই ৪ ট্রিলিয়নেরও বেশি ইমেজ আছে এবং প্রতি সপ্তাহে প্রায় ২৮ বিলিয়নেরও বেশি নতুন ফটো এবং ভিডিও ব্যাকআপ করা হয়। যদি নিরপেক্ষভাবে গুগলের বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাহলে এটা গুগলের জন্য খুবই ভালো ডিসিশন। কারণ, দিনশেষে গুগল কোনো চ্যারিটি নয় এবং গুগলেরও প্রফিট দরকা। তাই গুগল ফটোসের ফ্রি স্টোরেজ বন্ধ করলে যদি আরো বেশি ইউজার গুগলের পেইড প্ল্যান পার্চেজ করে অথবা গুগল পিক্সেল ফোন পার্চেজ করে, তাহলে এটাই তাদের জন্য বেশি লাভজনক! যায়হোক, এখন প্রশ্ন হচ্ছে,
এবার কি করবেন?
সত্যি কথা বলতে, যদি ফ্রি স্টোরেজের কথা বলেন, তাহলে গুগল ফটোসের অল্টারনেটিভ আর কিছু কখনো ছিলোনা, এখনও নেই এবং হয়তো ভবিষ্যতেও থাকবে না। হয়তো আরো অনেক ফটো ব্যাকআপ সার্ভিস আপনি খুঁজে পাবেন, তবে সেগুলোর কোনোটাই গুগল ফোটোসের মতো ট্রুলি আনলিমিটেড এবং এতোটা সহজ এবং পাওয়ারফুল ফটো ম্যানেজমেন্ট প্লাটফর্ম দিতে পারবে না। শুধুমাত্র ফটো ব্যাকআপ নয়, ফটো ম্যানেজমেন্ট প্লাটফর্ম হিসেবেও গুগল ফোটোস পারফেক্ট সল্যুশন ছিল। তবে যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চান, তাহলে আপনি যা যা করতে পারেন তা হচ্ছে,
১। Flickr ব্যবহার করতে পারেন। এখানেও আপনি ফ্রি ফটো ব্যাকআপ করতে পারবেন। কয়েক বছর আগেও Flickr বিনামূল্যে সব ইউজারদেরকে ১ টেরাবাইট করে স্টোরেজ দিতো যা একজন এভারেজ স্মার্টফোন ইউজারের সব ইমেজ ব্যাকআপ করার জন্য মোটামুটি যথেষ্টই বলা যায়। তবে স্যাডলি, এই ফ্রি ১ টেরাবাইট অফারটিও এখন আর নেই। আপনি এখানে এখন সর্বোচ্চ ১০০০ টি ইমেজ ব্যাকআপ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার জন্য ১০০০ টি ইমেজের লিমিট যথেষ্ট, তাহলে আপনি এখানে ব্যাকআপ করতে পারেন আপনার ইমেজগুলো। তবে আমার মনে হয় ১০০০ টি ইমেজ যদি আপনার জন্য যথেষ্ট হয়, তাহলে আপনার কোনো ফটো ব্যাকআপ সার্ভিসেরই দরকার হবে না। আপনি আপনার হার্ড ড্রাইভেই ইমেজ ব্যাকআপ করে রাখতে পারবেন!
২। Yandex Disk ব্যবহার করতে পারেন। এটিও একটি জনপ্রিয় ফ্রি ফটো ব্যাকআপ সার্ভিস। এখানে আপনি আপনার স্মার্টফোনে তোলা সব ছবি অরিজিনাল কোয়ালিটি এবং অরিজিনাল সাইজে ব্যাকআপ করে রাখতে পারবেন এবং যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস ও ডাউনলোড করতে পারবেন। এখানেও আপনি আনলিমিটেড ফটো ব্যাকআপ করতে পারবেন। আপনাকে ইমেজের সাইজ নিয়ে কোন চিন্তা করতে হবে না এবং কয়টি ইমেজ ব্যাকআপ করলেন এসব নিয়েও চিন্তা করতে হবেনা।
গুগল ফটোসের মতোই এখানেও আপনি ট্রুলি আনলিমিটেড স্টোরেজ পাবেন। এটিরও গুগল ফোটোস এর মতো ন্যাটিভ এন্ড্রোইড এপ আছে, যা অটোমটিক্যালি আপনার ক্যামেরা রোলে থাকা সব ছবি ব্যাকআপ করবে। তবে এটির ডাউনলোড এবং আপলোড স্পিড গুগল ফোটোস এর থেকে অনেকটাই স্লো। তাছাড়া ইমেজ অর্গানাইজেশনও গুগলের মতো স্মার্ট বা ইন্টেলিজেন্ট নয়। তাছাড়া এটি একটি রাশিয়ান কোম্পানি। যদিও পার্সোনালি আমার তাতে কিছু যায় আসে না, তবে যদি আপনি খুব বেশি প্রাইভেসি কনসার্ন হয়ে থাকেন এবং কোনো কারণে রাশিয়ান কোনো প্রোডাক্ট ইউজ করতে ইতস্তত বোধ করেন, তাহলে এটা আপনার জন্য নয়।
