Table of Content

ফেসবুকের পেজ কেন এড রেসট্রিকটেড করা হয়?

ইদানিং অনেকের পেজে ফেসবুকের এড বুস্ট দেয়ার ব্যাপারে এখন অনেক রেস্ট্রিকশন। এই হার আগের যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। শুধু পেজ নয়, ফেসবুক আইডি এবং এড অ্যাকাউন্ট এর উপর ভীষণভাবে চড়াও হয়েছে ফেসবুক। পলিসি ঠিকমত মেনে চলা না হলেই ভেরিফিকেশন চাইছে, অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে। অনেক সময় পেজ খুললেই পোস্টের নিচে লেখা দেখা যায় “Boost Unavailable”. আর সেটাতে ক্লিক করলে মেসেজ দেখায়ঃ

“Page Not Allowed to Advertise - You can't create ads or promote your Page because it's restricted from advertising”.

অনেকেই এই অবস্থার জন্য ফেসবুকের এড কুপন কে দুষছেন। আসলে ফেসবুক এড কুপন ব্যবহার করার জন্য এমনটি হচ্ছে না। আর তাই যারা কুপন দিয়ে বুস্ট করেছেন তাদের সবার পেজে এই রকম বাধা আসছে না। আবার অনেকেই যারা কুপন ব্যবহার করেননি তাদের পেজেও ঠিক বাধা আসছে। তা হলে এখন প্রশ্ন থেকেই যায় এমনটি হচ্ছে কেন? এর সহজ উত্তর হল ফেসবুকের এড পলিসি মেনে না চলা।

নিচের এই কারণ গুলোর জন্য এমনটি হচ্ছেঃ

১. বার বার এড রিজেক্ট হওয়াঃ

একটা পেজ থেকে যদি ঘন ঘন এড রিজেক্ট হয় তা হলে ফেসবুক সেই পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়। এটা আমার নিজস্ব গবেষণা থেকে পেয়েছি। তাই কোন এড রিজেক্ট হলে সেটার কারণ দেখুন এবং সেই অনুযায়ী এড এডিট করে পুনরায় বুস্টে দিন। যদি এডিট করা সম্ভব না হয় তা হলে এড ম্যানেজার থেকে এড টা রিমুভ করে ফেলুন এবং ঐ ধরনের এড পরবর্তীতে বুস্ট করা থেকে বিরত থাকুন।

২. পেমেন্ট ডিউ রাখাঃ

অনেকেই পেজের পেমেন্ট ডিউ রাখেন। এই ডিউ পে না করেই আবার অন্যান্য এড অ্যাকাউন্ট থেকে ঐ পেজের এড বুস্ট দেন এবং একই কাজ আবারো করে। এমতাবস্থায় ফেসবুকের সিস্টেম এটা বুঝতে পারে। বার বার পেমেন্ট ডিউ থাকলে ঐ পেজকে এডভারটাইজিং রেস্ট্রিক্টেড করে দিতে পারে।

৩. এড অ্যাকাউন্ট ফ্লাগ হওয়াঃ

কোন পেজের এড বুস্ট করতে গিয়ে যদি বাব বার এড অ্যাকাউন্ট ফ্লাগ হয় তা হলে ফেসবুক ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়।

৪. ফেক আইডির এডমিনঃ

পেজের মধ্যে যদি একাধিক ফেক আইডি এর এডমিন থাকে এবং ভেরিফাই করার সময় যদি সে গুলো ধরা পড়ে তখন ফেসবুক ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দেয়।

৫. কপিরাইটেড কন্টেন্ট ব্যবহারঃ

আমরা অনেকেই জেনেই হোক অথবা না জেনেই হোক নেট থেকে ইমেজ এবং ভিডিও ডাউনলোড করি এবং অনুমতি ছাড়াই সেগুলো অহরহ ব্যবহার করি। অন্যজনের কপিরাইট করা কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা অন্যায়। সে গুলো দিয়ে বুস্ট করা ঠিক নয়। এ ধরনের কন্টেন্ট ব্যবহার করার জন্য কপিরাইট হোল্ডার যদি ফেসবুকের কাছে রিপোর্ট করে দেয় এবং তদন্ত করার পর যদি প্রমাণিত হয় তা হলে ফেসবুক পেজের ওপর রেস্ট্রিকশন আরোপ করে।

৬. আনইউজুয়াল একটিভিটিঃ

ফেসবুকের অ্যাকাউন্ট এর সঙ্গে যদি পেমেন্ট মেথড এর ঠিকানা না মিলে, বিশেষ করে অন্য দেশ যদি হয়, কার্ড হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট এর নাম যদি ম্যাচ না করে, তা হলে এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দেয়। সেই সঙ্গে বুস্টে থাকা ঐ পেজ কে এড রেস্ট্রিক্টেড করে দিতে পারে।

আশা করছি ফেসবুক কেন একটা পেজকে এড রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তা বুঝতে পেরেছেন। এটার সমাধান পেতে রিভিউ এর জন্য আপিল করুন। এই সমস্যা থেকে বাচতে হলে ফেসবুকের এড পলিসি মেনে চলুন। নিজেরাই কন্টেন্ট তৈরি করুন। পেজ কোয়ালিটি এবং এড কোয়ালিটি দুটো ভিন্ন জিনিস। পেজ কোয়ালিটি ভাল থাকলেও শুধু ফেসবুকের এড পলিসি ভঙ্গ করার কারণেই আপনার পেজ টা এড রেস্ট্রিক্টেড হতে পারে। তাই এখনই সাবধানে বুস্ট করুন।

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের ইন্সটাগ্রামে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## আমাদের টাম্বলারে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 

Post a Comment